Jahirul Hasan
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ হয়েছিল ইংল্যান্ডকে হারানোর পরেই’


বিশ্বকাপের নকআউটে প্রত্যাবর্তনের একাধিক দৃষ্টান্ত তৈরি আর্জেন্টিনা ফাইনালে উঠেছিল। কিন্তু স্পেনের কাছে শিরোপা নির্ধারণী ম্যাচে কোণঠাসা ছিল তারা। অতিরিক্ত সময়ের গোলে হেরে টানা দ্বিতীয় ট্রফি জেতা হয়নি। এই ব্যর্থতাকে গায়ে মাখাচ্ছেন না ২০২২ বিশ্বকাপ জয়ী তারকা অ্যাঞ্জেল দি মারিয়া।

কাতার বিশ্বকাপ ফাইনালে গোল করা এই সাবেক প্লেমেকারের মতে, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ২-১ গোলের জয়েই বিশ্বকাপ শেষ হয়েছিল আর্জেন্টিনার। তার মতে, ফাইনালের পরাজয় ওই অবিশ্বাস্য জয়ের কাছে ম্লান হয়ে গেছে।

দি মারিয়া বললেন, ‘ইংল্যান্ডকে হারানোটা পুরো দেশের জন্য আনন্দের ছিল। এটা ছিল চোখে পড়ার মতো এবং এতে আমি খুশি হয়েছি। আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ।’

তিনি আরো যোগ করেন, ‘প্রতিটি ম্যাচেই আমি কষ্ট পেয়েছি। কিন্তু তাদের ভেতরের সেই শক্তি দিয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে। ফাইনালে কখনো জেতা যায়, কখনো বা না, এবার হয়নি। কিন্তু তারা নীল-সাদা জার্সিকে উঁচুতে তুলে রেখে গেছে।’

দি মারিয়ার মতে, শুধু অভিবাদনের চেয়েও বেশি কিছু পাওয়ার যোগ্য এই দল। তিনি বললেন, ‘তারা যা অর্জন করেছে, ইংল্যান্ডকে হারানোটা ছিল তাদের জন্য সেই অর্জনের চূড়া।’ তার কথা, ‘আমার চোখে ওখানেই শেষ হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ, তারা দেশকে এনে দিয়েছে বিশাল আনন্দ।’

দি মারিয়ার আশা, মেসি যতদিন না চাইবেন, ততদিন আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন। তিনি বলেন, ‘আমি মনে করি সামনে তার আরো অনেক সময় পড়ে আছে। ৩৯ বছর বয়সেও সে প্রমাণ করেছে এখনো সে ইতিহাসের অন্যতম সেরা এবং তার কোনো সীমাবদ্ধতা নেই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির স্ত্রীও পাবেন ফ্যামিলি কার্ড: স্থানীয় সরকার প্র

1

জাতিসংঘের বিশ্বমঞ্চে যে কৃতিত্ব শুধুই জিয়া পরিবারের

2

অবশেষে রিয়ালের সঙ্গে চুক্তি হচ্ছে দিওমান্দের

3

শ্রীদেবীর বিয়ের খবরে দিনভর কেঁদেছিলেন আল্লু অর্জুন

4

মার্কিন সেনাদের বিতাড়িত করুন নয়ত হামলার শিকার হন

5

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির আত্মহত্যা

6

‘আন্ধার’ -এ রেহানের ফার্স্ট লুক প্রকাশ করলেন রাফী

7

হঠাৎ সৌদি সফরে এরদোয়ান, আলোচনায় যেসব ইস্যু

8

কী কারণে আর্জেন্টিনার কোচিং ছাড়ার ইঙ্গিত দিলেন স্কালোনি

9

সৌদির বিমানঘাঁটিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির যুদ্ধবি

10

শেখ হাসিনার দেশে ফেরার ‘কোনো চান্সই নেই’: পররাষ্ট্র প্রতিমন্

11

‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে

12

হাই পারফরম্যান্সে ভারতের মডেল অনুসরণ করতে চায় বিসিবি

13

সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের

14

২৪ এর গণঅভ্যুত্থানে বেরোবির আওয়ামীপন্থী দায়িত্বপ্রাপ্ত শিক্ষ

15

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি

16

১০০ বছরে এই প্রথম জীবিত প্রেসিডেন্ট হিসেবে মুদ্রায় ট্রাম্পের

17

এক ফরম্যাটে হলেও ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ

18

৬৭ বছর বয়সে অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্ন, কড়া জবাব নীনা গুপ্তার

19

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক চাই, বললেন আফগান মুখপাত্র

20