Jahirul Hasan
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির সঙ্গে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কেয়ার বাংলাদেশের একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার (৬ অক্টোবর) বঙ্গভবনে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদল প্রতিষ্ঠানটির সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার আর্ল রবার্ট মিলারের নেতৃত্বে এই সৌজন্য সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল জানায়, কেয়ার বাংলাদেশ দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি, তৈরি পোশাক খাতে মহিলাদের প্রশিক্ষণ এবং এই খাতে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে। এ ছাড়া, সংগঠনটি বিভিন্ন কৃষি প্রকল্প, স্বাস্থ্য ও পুষ্টি, রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও কর্মসংস্থান তৈরি এবং নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। কেয়ার বাংলাদেশের চারটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার রয়েছে এবং এগুলোর মাধ্যমে তারা বাংলাদেশে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।

রাষ্ট্রপতি তাদেরকে এসব কার্যক্রম অব্যাহত রাখার এবং এই সুযোগ-সুবিধা আরও বৃদ্ধির আহ্বান জানান। রাষ্ট্রপতি উল্লেখ করেন, এদেশে কেয়ার বাংলাদেশ এক সময় অত্যন্ত জনপ্রিয় একটি নাম ছিল এবং আর্থ-সামাজিক উন্নয়নে প্রচুর কাজ করত। কেয়ার বাংলাদেশের কাজ করার যে পুরাতন ঐতিহ্য ছিল রাষ্ট্রপতি তা ফিরিয়ে আনার আহ্বান জানান।

এ সময় রাষ্ট্রপতির সচিবরা এবং কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাস উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সূর্যবংশীকে আরও অপেক্ষা করতে বললেন গম্ভীর

1

সবার কল্যাণে কাজ করতে চাই : সমাজকল্যাণমন্ত্রী

2

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

3

নিজের বাড়িতে রেখে পান্তকে অনুশীলন করাচ্ছেন ধোনি

4

শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন বি এম মোস্তারী টু

5

২৩ আগস্ট ১৯৯৬-এর কাগজপত্রহীন মানুষের আন্দোলনের স্মরণে প্যারি

6

ফেডের সুদের হার ১ শতাংশের নিচে নামানোর দাবি ট্রাম্পের

7

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে : মঞ্জু

8

সৌদিকে উত্তেজনা না বাড়াতে কড়া হুঁশিয়ারি হুতিদের

9

অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

10

তিন সন্তান হত্যার দায় স্বীকার, ট্রাম্পও বলেছিলেন ‘ভয়াবহ ট্র্

11

কানাডায় এক বিমান পরিষেবা সংস্থার ধর্মঘট, ভোগান্তিতে আড়াই লাখ

12

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

13

সংসদে সার সংকট নিয়ে দুই এমপির ভুল তথ্য, কৃষক নিহতের ঘটনা ১৯৯

14

রুশ ড্রোন ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউক্রেন, ভরসা এখন ৫০ বছরের পু

15

স্টেশনের ডিসপ্লে বোর্ডে সংখ্যার জায়গা হচ্ছে না. যুক্তরাষ্ট্র

16

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

17

জ্বালানি খাত: মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বৃদ্ধিতে যুুক্তরা

18

‘ফিফার পরবর্তী প্রধানকে অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে’

19

শেষবার আর্জেন্টিনার জার্সি পরতে দেশে মেসি

20