Jahirul Hasan
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে আগ্রহী বাংলাদেশ-ইন্দোনেশিয়া

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্বে উন্নীত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ। একই সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগামী পাঁচ থেকে ১০ বছরে অগ্রাধিকারভিত্তিক যৌথ প্রকল্প গ্রহণের প্রস্তাব দিয়েছে ইন্দোনেশিয়া।

মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী আনিস মাত্তা।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও প্রশিক্ষণ, কনস্যুলার সহযোগিতাসহ আঞ্চলিক ও বহুপক্ষীয় পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

বাংলাদেশের পক্ষ থেকে সম্পর্ক আরও জোরদারে পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন হুমায়ুন কবির। এর মধ্যে রয়েছে— ইন্দোনেশিয়ায় বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা-অন-অ্যারাইভাল পুনরায় চালু, ইন্দোনেশিয়ার ক্রমবর্ধমান চাহিদা পূরণে বাংলাদেশ থেকে আরও বেশি ওষুধ আমদানি, সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে পাটের ব্যাগ আমদানি এবং ইন্দোনেশিয়ার কফি, শিমসহ বিভিন্ন পণ্যের পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে এসব ব্যাগ ব্যবহার।

এছাড়া, ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশি আলু প্রবেশের সুযোগ তৈরি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রতিষ্ঠার প্রস্তাব দেয় ঢাকা। এ বিষয়ে একটি সমঝোতা স্মারকের (এমওইউ) খসড়াও ইন্দোনেশিয়ার উপমন্ত্রীর কাছে হস্তান্তর করেন প্রতিমন্ত্রী।

ইন্দোনেশিয়াকে বিশ্বের বৃহত্তম হালাল খাদ্য ভোক্তা বাজার হিসেবে উল্লেখ করে হালাল খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন হুমায়ুন কবির। একই সঙ্গে দুই দেশের সম্পর্ককে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্টের (সেপা) দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশের প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়ে আনিস মাত্তা বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্বে উন্নীত করার বিষয়ে ইন্দোনেশিয়ার আগ্রহের কথা জানান। তিনি ঢাকা-জাকার্তার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর সম্ভাবনাও খতিয়ে দেখার আহ্বান জানান।

এছাড়া, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশের প্রতি ইন্দোনেশিয়ার অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ, আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্বে বাংলাদেশের সদস্যপদ এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে ইন্দোনেশিয়ার সমর্থন কামনা করেন হুমায়ুন কবির। এসব বিষয়ে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন আনিস মাত্তা।

হুমায়ুন কবিরের আমন্ত্রণে ৫ থেকে ৯ অক্টোবর সরকারি সফরে বাংলাদেশে অবস্থান করছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী আনিস মাত্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে আরেকবার ফেরাতে চাইছে আর্জেন্টিনা

1

রাশিয়ার রকেট ও মহাকাশ সেন্টারে হামলার দাবি ইউক্রেনের

2

সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধা

3

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে মন্ত্রিসভার

4

হজযাত্রীদের ১০ কোটি টাকার বেশি অর্থ ফেরত আনতে সক্ষম হয়েছে সর

5

গাজার শিশুদের জন্য হামজাদের দেড়কোটি টাকার অনুদান

6

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

7

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

8

জলবায়ু প‌রিবর্ত‌নে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি নিয়ে প্রতিমন্ত্র

9

প্রাথমিকের তৃতীয় ধাপের নিয়োগে ৯৩ শতাংশ মেধায় ফল প্রকাশের দাব

10

২৩ আগস্ট ১৯৯৬-এর কাগজপত্রহীন মানুষের আন্দোলনের স্মরণে প্যারি

11

স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ : মীর শা

12

আশঙ্কাজনকভাবে কমছে জন্মহার, বিশ্বজুড়ে রেকর্ড জনসংখ্যা হ্রাস

13

নড়িয়ায় নারীকে ধর্ষণ-শিশুকে অপহরণের হুমকির অভিযোগ

14

নির্বাচনের পরই ইরানে হামলা করতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানি

15

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে অন্যরকম আয়োজন প্রতিমন্ত

16

আগামীতে হজের খরচ আরও কমানো হবে: সংসদে ধর্মমন্ত্রী

17

চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি:

18

‘২০৩০ বিশ্বকাপের ফাইনাল স্পেনেই হবে’

19

" মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহি

20