Jahirul Hasan
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫ বছর পর টেস্ট দলে ফিরলেন সৌম্য সরকার


অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের দলে বড় চমক হিসেবে ফিরেছেন সৌম্য সরকার। প্রায় পাঁচ বছর পর সাদা পোশাকে জাতীয় দলে জায়গা পেয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার।

সর্বশেষ ২০২১ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন সৌম্য। এরপর দীর্ঘ বিরতির পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে তাকে নিয়ে আস্থা রেখেছেন নির্বাচকেরা।

চোটের কারণে প্রথম টেস্টে থাকছেন না নিয়মিত উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। তার অনুপস্থিতিতে দলে জায়গা পেয়েছেন জাকের আলি অনিক। এছাড়া নতুন মুখ হিসেবে স্কোয়াডে রয়েছেন তরুণ পেসার মুশফিক হাসান।

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। তার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

আগামী ১৩ আগস্ট ডারউইনের মাররারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ২১ থেকে ২৫ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

মূল সিরিজের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সফরের উদ্দেশ্যে আগামী ৩১ জুলাই দেশ ছাড়বে শান্তর দল।

অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন ও মুশফিক হাসান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিতে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৬ অনুষ্

1

বেপরোয়া গাড়ি চালানোর সঙ্গে মাদককাণ্ড, বিশ্বকাপ খেলা ফুটবলার

2

সৌদি জাহাজে হামলার পর ইরানকে কঠোর বার্তা ট্রাম্পের

3

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিত

4

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

5

মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষামূলক প্রয়োগে মির্জা ফখরুলের আ

6

‘আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ হয়েছিল ইংল্যান্ডকে হারানোর পরেই’

7

ব্রাজিলের ‘বিদেশি হস্তক্ষেপ’ প্রত্যাখ্যানে চীনের সমর্থন

8

৯ অক্টোবর মুক্তি পাচ্ছে সৌরভ ফারসীর নতুন সিনেমা "স্নেহের বন

9

অমিতাভ বললেন, ‘প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে’

10

ককরোচ জনতা পার্টির আন্দোলনে সহিংসতা, যা বললেন রাহুল গান্ধী

11

ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করবে নরওয়ে

12

ভারতে প্রথমবার অনুমোদন পেল ডেঙ্গু টিকা

13

বাড়ি থেকে পালিয়ে তেলাপোকাদের আন্দোলনে যোগ দিচ্ছেন শিক্ষার্থী

14

ইউরোপেই থাকছেন সালাহ

15

নিজেকে গড়ে তোলো, তোমরাই গড়বে সুন্দর বাংলাদেশ

16

ইনফান্তিনোর ‘সময় ফুরিয়ে এসেছে’ : লা লিগা প্রধান

17

বিশ্বকাপ জয়ে বাঁধভাঙা উল্লাস, ভূমিকম্পের মতো ‘কম্পন’ অনুভূত

18

বিশ্বকাপ শেষে জুভেন্টাসের নজরে দিবু মার্তিনেজ

19

প্রয়োজন হলে দিল্লি যাব, ককরোচদের আন্দোলনে যোগ দেব: মমতা

20