Jahirul Hasan
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাজিলের ‘বিদেশি হস্তক্ষেপ’ প্রত্যাখ্যানে চীনের সমর্থন


ব্রাজিলকে ‘বিদেশি হস্তক্ষেপ’ প্রত্যাখ্যানের বিষয়ে সমর্থন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার খবরে বলা হয়েছে, সোমবার টেলিফোনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে কথা বলার সময় শি জিনপিং বলেন, চীন ব্রাজিলের এই অবস্থানকে সমর্থন করে এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কৌশলগত সমন্বয় আরও জোরদার করতে প্রস্তুত।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লুলা জানান, দুই নেতা চীন ও দক্ষিণ আমেরিকার মার্কোসুর জোটের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার পক্ষেও একমত হয়েছেন। এই জোটে ব্রাজিলের পাশাপাশি আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে রয়েছে।

লুলা বলেন, সম্ভাব্য যেকোনো বাণিজ্য চুক্তিতে ‘প্রয়োজনীয় নমনীয়তা’ রাখা হবে। একই সঙ্গে ব্রাজিল তাদের বাজার ও বাণিজ্য অংশীদার বৈচিত্র্যময় করার নীতিতে অটল থাকবে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

তিনি আরও যোগ করেন, ‘আমরা কৌশলগত ও উচ্চ-প্রযুক্তি খাতে- যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্যাটেলাইট, গুরুত্বপূর্ণ খনিজ প্রক্রিয়াজাতকরণ এবং সার বাণিজ্য সহযোগিতা বাড়ানোর অভিন্ন লক্ষ্য পুনর্ব্যক্ত করেছি।’

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো ‘ভবঘুরে’ যেসব বিশ্ব তারকারা

1

রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান

2

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত কোচ থাকতে ‘চুক্তিপত্রে’ স্কালোনির স্বা

3

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

4

জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্

5

আন্দোলনের মধ্যে বার্গার খেয়ে পদ হারালেন ককরোচ জনতা পার্টির ম

6

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সা

7

নতুন হজ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া

8

লিভার ক্যান্সারে আক্রান্ত নড়িয়া উপজেলা বিএনপি নেতা মতিউর র

9

লোহিত সাগর হয়ে বিকল্প রুটে জ্বালানি রফতানি অব্যাহত সৌদির

10

অমিতাভ বললেন, ‘প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে’

11

গণভোটের রায় মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জামায়াত আমিরের

12

দেশে ফিরলেন স্পিকার

13

এক মুহূর্তেই শেষ ১৩ প্রাণ, হিমাচলে চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল

14

‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টাইন তারকা, ভবিষ্যত নিয়

15

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

16

সমালোচনার মুখে নেইমারের রহস্যময় প্রতিক্রিয়া

17

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

18

আজ এইচএসসিতে অনুপস্থিত ২৯ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৩০

19

শুধু গ্যালারিতে নয়, স্পেনের বিশ্বজয়ের কম্পন ছড়াল মাটির নিচেও

20