Jahirul Hasan
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ এইচএসসিতে অনুপস্থিত ২৯ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৩০


সারা দেশে এইচএসসি ও সমমান পর্যায়ের ১৪তম দিনের পরীক্ষায় মোট ২৯ হাজার ৪৩৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই দিনে পরীক্ষা চলাকালে নকল ও অসদুপায় অবলম্বনের দায়ে বিভিন্ন বোর্ডের অধীনে মোট ৩০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে কোনো পরিদর্শক বহিষ্কৃত হননি।

সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, সকাল ও বিকেলের সমন্বিত হিসাব অনুযায়ী ১১টি শিক্ষাবোর্ডের (৯টি সাধারণ, ১টি মাদ্রাসা ও ১টি কারিগরি) অধীনে মোট ৯ লাখ ৩০ হাজার ৩১০ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৮৭৫ জন। সার্বিকভাবে অনুপস্থিতির গড় হার ছিল ২.৭৪ শতাংশ।

সকালের শিফটে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (কোড-২৬৯), জীববিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র (কোড-১৭৮) এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র (কোড-২৭৭) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকালের শিফটে সাধারণ বোর্ডগুলোতে অসদুপায় অবলম্বনের দায়ে ১৯ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়।

একই সময়ে মাদ্রাসা বোর্ডের অধীনে ইসলামের ইতিহাস (কোড-২০৯), পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র (কোড-২২৫) ও তাজবিদ দ্বিতীয় পত্র (কোড-২৩৩) বিষয়ের পরীক্ষায় ৮৩ হাজার ৮৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৮ হাজার ১২১ জন অংশ নেয়। এই বোর্ডে ৫ হাজার ৭৫০ জন অনুপস্থিত ছিল। নকল ও অসদুপায় অবলম্বনের দায়ে এই বোর্ডে ১১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

এছাড়া, কারিগরি বোর্ডের অধীনে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-২ বিষয়ের পরীক্ষায় ৪৩ হাজার ৫১২ জনের মধ্যে ৪১ হাজার ৮২৯ জন অংশ নেয় এবং ১ হাজার ৬৮৩ জন অনুপস্থিত ছিল। তবে এই বোর্ডে কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি। 

অন্যদিকে, বিকালের শিফটে খাদ্য ও পুষ্টি ১ম পত্র (কোড-২৭৯) বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ১৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৯ জন পরীক্ষায় অংশ নেয় এবং ৩ জন অনুপস্থিত ছিল। অনুপস্থিত ৩ জন পরীক্ষার্থীই ঢাকা বোর্ডের অধীনে। এই শিফটে ঢাকা বোর্ড ছাড়াও রাজশাহী, যশোর, চট্টগ্রাম ও বরিশাল বোর্ডের তথ্য সমন্বিত হয়। তবে কুমিল্লা, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে বিকেলে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

1

দেশে আসেন দেখা হবে রাজপথে

2

নেতানিয়াহু আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘হুমকি’: তুরস্ক

3

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক

4

হরমুজ প্রণালিতে অস্থিরতার জেরে তেল-গ্যাস মজুতের পরিকল্পনায় এ

5

প্রতিরক্ষামূলক অবস্থান থেকে ‘আক্রমণাত্মক’ সামরিক নীতিতে ইরান

6

আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানি

7

মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গা

8

আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ

9

পশ্চিম তীরে সংঘর্ষে ১ ইসরায়েলি নিহত, আহত ৩

10

অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্

11

বিশ্বকাপের পর মায়ামির অনুশীলনে যোগ দিলেন মেসি

12

হুতিরা ফোন করে বলেছে, তাঁরা লড়াই চায় না: দাবি ট্রাম্পের

13

ব্যাপক বিরোধিতার মুখে যেভাবে পিছু হটলেন ফিফা সভাপতি

14

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে সভা

15

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধা

16

দায়িত্ব ছাড়ার দুই মাস পর ফের ঘানার হেড কোচ হলেন কুইরোজ

17

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

18

কোকিল নয়, সারাবছর সুর ছড়ানো পাখি সাবিনা ইয়াসমিন : কনকচাঁপা

19

অস্ত্রের তথ্য দিন, আইনি ঝামেলা ছাড়াই পুরস্কার : এসআরবি

20