Jahirul Hasan
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

অবশেষে রিয়ালের সঙ্গে চুক্তি হচ্ছে দিওমান্দের


রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ব্যাপারে ব্যক্তিগত শর্তে সম্মত হয়েছেন আরবি লাইপজিগের তরুণ উইঙ্গার ইয়ান দিওমান্দে। পিএসজি এই দৌড় থেকে সরে দাঁড়ানোর পর স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন ১৯ বছর বয়সী আইভরি কোস্টের এই ফুটবলার।

দিওমান্দেকে দলে ভেড়াতে আগে আগ্রহ দেখিয়েছিল লিভারপুলও। জুনে ইংলিশ ক্লাবটির প্রায় ৬৯ মিলিয়ন পাউন্ডের প্রাথমিক প্রস্তাব আরবি লাইপজিগ প্রত্যাখ্যান করেছিল। এরপর লিভারপুল অন্য ফুটবলারের দিকে মনোযোগ দেয় এবং পিএসজিও শেষ পর্যন্ত রিয়ালের সঙ্গে দর-কষাকষির প্রতিযোগিতায় নামার সিদ্ধান্ত থেকে সরে আসে।

বিবিসি জানিয়েছে, রোববার দিওমান্দের জন্য পিএসজির সর্বশেষ ১০২.৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে লাইপজিগ। এরপরই রিয়াল মাদ্রিদ খেলোয়াড়ের সঙ্গে ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছায়। দিওমান্দেকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদ ১০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ পরিশোধ করবে।

রিয়ালের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ক্লাবের প্রধান আলোচক হোসে অ্যাঞ্জেল এবং প্রধান স্কাউট জুনি কালাফাত প্রায় পাঁচ বছর ধরে দিওমান্দেকে পর্যবেক্ষণ করছেন। অর্থাৎ, ২০২৬ বিশ্বকাপে তার দারুণ পারফরম্যান্সের পর হঠাৎ করেই আগ্রহ দেখায়নি লস ব্লাঙ্কোসরা।

স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দিওমান্দের চুক্তির কাঠামো অনেকটাই জুড বেলিংহামের চুক্তির আদলে তৈরি করা হয়েছে। অর্থাৎ, পারফরম্যান্সভিত্তিক বিভিন্ন বোনাসের মাধ্যমে প্রতি মৌসুমে তার আয় বাড়বে।

আইভরি কোস্ট থেকে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের একটি ফুটবল একাডেমিতে যোগ দেন দিওমান্দে। পরে স্প্যানিশ ক্লাব লেগানেসে পাড়ি জমান তিনি। গত গ্রীষ্মে স্প্যানিশ ক্লাব লেগানেস থেকে পাঁচ বছরের চুক্তিতে আরবি লাইপজিগে যোগ দিয়েছিলেন এই তরুণ উইঙ্গার।

২০২৫-২৬ মৌসুমে বুন্দেসলিগার সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হন দিওমান্দে। মৌসুমজুড়ে ১২টি গোল করার পাশাপাশি ৮টি অ্যাসিস্টও করেছিলেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার

1

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানম

2

গণভোটের রায় মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জামায়াত আমিরের

3

বোমা হামলায় ধ্বংসস্তূপ, সংস্কারের পর আবার আজান হলো মসজিদে

4

দক্ষিণ লেবাননে ‘পাইলট জোন’ চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের

5

সৌদির পণ্য রপ্তানিতে ইয়েমেনি গোষ্ঠীর নিষেধাজ্ঞা, বাড়ছে তেলের

6

ইনফান্তিনোর ‘সময় ফুরিয়ে এসেছে’ : লা লিগা প্রধান

7

আজ এইচএসসিতে অনুপস্থিত ২৯ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৩০

8

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

9

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত কোচ থাকতে ‘চুক্তিপত্রে’ স্কালোনির স্বা

10

শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গ

11

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

12

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈ

13

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে

14

জেডি ভ্যান্সের সফরের তথ্য ‘ফাঁস’ করার দায়ে সিক্রেট সার্ভিস এ

15

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

16

কী কারণে আর্জেন্টিনার কোচিং ছাড়ার ইঙ্গিত দিলেন স্কালোনি

17

ভারতের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক তিন শতকের ‘যন্তর মন্তর’

18

‘বিশ্বকাপ শেষ, কিন্তু গল্পটা এগিয়ে চলবে’, সমর্থকদের উদ্দেশে

19

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিত

20