Jahirul Hasan
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত বেড়ে ৩


যুক্তরাষ্ট্রের সিয়াটলে জনপ্রিয় ‘বাইট অব সিয়াটল’ খাদ্য উৎসবে বন্দুকহামলায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের মধ্যে দুই বছরের একটি শিশুও রয়েছে।

রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে সিয়াটল সেন্টারে স্পেস নিডলের কাছে এ গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় বার্ষিক খাদ্য উৎসবকে কেন্দ্র করে এলাকাটিতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়েছিল।

পুলিশ জানিয়েছে, দুই সন্দেহভাজন পরস্পরকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। তাদের একজনকে আটক করা হয়েছে, অন্যজন এখনও পলাতক। তবে পুলিশের দাবি, এ ঘটনায় সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই।

ঘটনাস্থলে দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

গোলাগুলির পর আতঙ্কে উৎসবে আসা লোকজন আশপাশের বিভিন্ন ভবনে আশ্রয় নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনেকে সিয়াটলের বিখ্যাত স্পেস নিডলের ভেতরে আশ্রয় নিয়েছেন। লবিতে মানুষকে মাটিতে বসে স্তম্ভ ও পণ্যের তাকের আড়ালে লুকিয়ে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী ফেইথ আদিয়া হান্টার অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, গোলাগুলি শুরুর সময় হামলাকারীদের একজন তাদের খুব কাছেই ছিল। আতঙ্কে তারা দৌড়ে সিয়াটল চিলড্রেনস মিউজিয়ামে আশ্রয় নেন।

তিনি বলেন, ‘ঘটনা শুরু হওয়ার সময় আমরা ঠিক তার পাশেই ছিলাম। তাই দৌড়াতে শুরু করি। পরে ভিড়ের সঙ্গে আমরাও ভবনের ভেতরে ঢুকে পড়ি।’
সিয়াটল পুলিশ বিভাগ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় তদন্ত চলছে। একই সঙ্গে জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। 

তথ্যসূত্র: বিবিসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর চ্যাম্পিয়নস লিগের রেকর্ড ভাঙতে পারেন যারা

1

বিশ্বকাপের হারের জবাব দিতে ব্রাজিলের মুখোমুখি জাপান

2

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের নত

3

ইউরোপের দুর্বলতা জেনে গেছে হুতি

4

কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী

5

সহকারী শিক্ষকের স্ত্রীর সঙ্গে পরকীয়া: বাধ্যতামূলক অবসরে প্রধ

6

ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা বিসিবির

7

বেরোবি উপাচার্যের সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ, ক

8

ইসরায়েলি অবৈধ বসতির পণ্য নিষিদ্ধ করলেও যুক্তরাজ্যের নীতিতে ফ

9

মানব পাচারকারীদের দমন করতে হবে : রুহুল কবির রিজভী

10

দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১০ হাজার কোটি ডলারে নিতে চায় রাশিয়া-ভা

11

জাতীয় কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকীতে জাসাসের শ্রদ্ধা নিবে

12

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

13

মাদকের বিরুদ্ধে বেরোবির ‘জিরো টলারেন্স’, কারবারিদের ধরিয়ে দি

14

চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস

15

বগুড়ায় নিহত বেড়ে ৭, স্পিডব্রেকার নির্মাণের আশ্বাসে সড়ক ছাড়লে

16

হরমুজ বন্ধ তবুও যে কৌশলে নিয়ন্ত্রণে আছে বিশ্ব তেল বাজার

17

অভিনয়ে অভিষেক হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর

18

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়ে

19

বাঁশখালীতে প্রধানমন্ত্রী, সমুদ্রপাড়ে জনসমুদ্র

20