Jahirul Hasan
প্রকাশ : Sep 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

হামজার সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তি করল বার্সেলোনা

মাত্র কয়েক মাসেই বার্সেলোনার যুব দল থেকে উঠে এসে প্রথম দলের পরিকল্পনায় জায়গা করে নিয়েছেন মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিম। তার পারফরম্যান্সে আস্থা রেখে এবার দীর্ঘমেয়াদি চুক্তিও করেছে কাতালান ক্লাবটি। নতুন চুক্তি অনুযায়ী, ৩০ জুন ২০৩০ পর্যন্ত বার্সেলোনায় থাকবেন এই তরুণ ফরোয়ার্ড।

আনুষ্ঠানিক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় (সিইএসটি) ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তার কার্যালয়ে চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সই করবেন হামজা। এরপর ক্লাবের কমার্শিয়াল অফিসে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন তিনি।

২০২৬ সালের ১ ফেব্রুয়ারি বার্সেলোনায় যোগ দেন হামজা। শুরুতে মৌসুমের বাকি সময়ের জন্য ধারে খেললেও খুব দ্রুতই নিজের সামর্থ্যের প্রমাণ দেন মিশরীয় এই ফরোয়ার্ড।

৮ মার্চ ওস্কারের বিপক্ষে ম্যাচ দিয়ে বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের হয়ে অভিষেক হয় তার। প্রথম ম্যাচেই গোল করে নিজের আগমনের জানান দেন হামজা। এরপর মাত্র ছয়টি লিগ ম্যাচে করেন ৯ গোল। অল্প সময়ের মধ্যেই তাই আলোচনায় উঠে আসেন তিনি।

মন্টেকার্লোর বিপক্ষে বার্সেলোনার ৯-০ গোলের বড় জয়ে হ্যাটট্রিকও করেন হামজা। ওই ম্যাচেই বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দল ডিভিশন ডি’অনার শিরোপা নিশ্চিত করে।

দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পান দ্রুত। ২০২৬ সালের গ্রীষ্মে হামজাকে স্থায়ীভাবে দলে ভেড়ায় বার্সেলোনা। এরপর কোচ হান্সি ফ্লিকের অধীনে প্রথম দলের সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতিতে অংশ নেন তিনি। সেখানে চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা হন এই ফরোয়ার্ড। তার পারফরম্যান্সই প্রথম দলের পরিকল্পনায় হামজাকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে।

অবশেষে ৩১ আগস্ট রায়ো ভায়েকানোর বিপক্ষে স্পটিফাই ক্যাম্প ন্যুতে বার্সেলোনার জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক হয় তার। অর্থাৎ, বার্সেলোনায় যোগ দেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই যুব দল পেরিয়ে প্রথম দলে উঠে এসেছেন হামজা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীদেবীর বিয়ের খবরে দিনভর কেঁদেছিলেন আল্লু অর্জুন

1

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দা

2

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্

3

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

4

নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

5

দুই দেশের বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনা

6

পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন

7

পোশাক বিতর্ক উড়িয়ে রাখিবন্ধন উদযাপন কৃতির

8

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা

9

প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির

10

লেবাননের বনভূমিও পুড়িয়ে ছাই করছে ইসরায়েল

11

অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশ : আকাশ চোপড়া

12

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

13

ইউরোপে সেনা মোতায়নে ন্যাটোর সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র

14

রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী

15

যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিই

16

পারিবারিক জীবন নিয়ে ‘ঘরছাড়া’ মরিনহোর অকপট স্বীকারোক্তি

17

হরমুজ প্রণালি ইস্যুতে নিজেদের শক্ত অবস্থানেই অনড় ইরান

18

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

19

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

20