Jahirul Hasan
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রীকে হত্যার হুমকি, তদন্তে পুলিশ

ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত কয়েক মাসে সৌরভের কাছে একাধিক হুমকিচিঠি এসেছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। সর্বশেষ চিঠিতে সৌরভ ও তাঁর স্ত্রীকে হত্যার পাশাপাশি তাঁর ঘনিষ্ঠদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সর্বশেষ চিঠি পাওয়ার পর দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সৌরভ। অভিযোগে তিনি জানান, প্রায় ছয় মাস ধরে তাঁর নামে বিভিন্ন চিঠি আসছিল। তবে শুরুতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়নি। সোমবার তাঁর দপ্তরে দুটি চিঠি পৌঁছায়। সেগুলোতে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

কলকাতা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছে। চিঠিগুলোর বিষয়বস্তু, সেগুলোর উৎস এবং কীভাবে সেগুলো সৌরভের দপ্তরে পৌঁছেছে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। প্রেরকের পরিচয় ও হুমকির পেছনে থাকা উদ্দেশ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, চিঠিগুলো কোনো একটি কুরিয়ার পরিষেবার মাধ্যমে পাঠানো হয়ে থাকতে পারে। এর সঙ্গে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া এলাকার কারও যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, কুরিয়ার সংস্থার সঙ্গে যোগাযোগ করে চিঠি পাঠানোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি কথিত প্রেরকের ব্যবহৃত মোবাইল নম্বর শনাক্ত করে সেটির অবস্থানও জানার চেষ্টা চলছে।

এক পুলিশ কর্মকর্তা বলেন, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সবগুলো চিঠি একই ব্যক্তি পাঠিয়েছেন কি না এবং হুমকির প্রকৃত কারণ কী তা জানতে তদন্ত চলছে।

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক হিসেবে পরিচিত সৌরভ গাঙ্গুলি বর্তমানে সিএবির সভাপতির দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্বও পালন করেছেন।

সূত্র: গালফ নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়া

1

কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার গ্রিসের, বেশিরভাগ বাংলাদে

2

প্লাস্টিক ব্যাগে বিশ্বকাপ ট্রফি! কুকুরেয়ার কাণ্ডে তোলপাড়

3

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রকে বহিষ্কার করবে না মোদি সরকার

4

ফের রাজপথে নামার হুমকি ককরোচ জনতা পার্টির

5

এখনো ‘ভবঘুরে’ যেসব বিশ্ব তারকারা

6

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

7

প্রশ্নফাঁস আন্দোলনে সুর বদলালেন সালমান খান, এবার বাড়ি ফেরার

8

ভিনিসিয়ুসকে রাখ চায় মাদ্রিদ, তবে বেতন বাড়াতে অনিচ্ছুক

9

রাশিয়াকে ক্ষেপণাস্ত্র-সেনা দিয়ে ‌‘আখের গোছাচ্ছে’ উত্তর কোরিয়

10

ফিলিস্তিনের সেই কিশোরীকে আবেগঘন বার্তা স্প্যানিশ প্রধানমন্ত্

11

ফুলহামে অভিষেকের পর ৫ম স্তরের ক্লাবে ফারহান

12

‘বিশ্বকাপ বিক্রি করার সম্পদ নয়’, ফিফার পরিকল্পনার সমালোচনায়

13

ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার বিমান ধরছেন শরিফুল

14

আর্জেন্টিনার নাম ভাঙিয়ে ভারতে শত কোটি টাকার দুর্নীতি, জানতেন

15

কুবিতে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৬ অনুষ্

16

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

17

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

18

শতবর্ষের রেকর্ড ভাঙল দক্ষিণ কোরিয়ার তাপমাত্রা

19

রদ্রিকে ‘হাতছাড়া’ করে হতাশ রিয়াল মাদ্রিদ, ক্ষুব্ধ পেরেজ-মরিন

20