Jahirul Hasan
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাবার মৃত্যুর পর প্রথম গোল মেসির, আকাশের দিকে তাকিয়ে করলেন উদযাপন

বাবার মৃত্যুর পর প্রথমবারের মতো গোলের দেখা পেলেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন মহাতারকার এই গোলও ইন্টার মায়ামিকে জয় এনে দিতে পারেনি। বুধবার মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মায়ামি।

ম্যাচের ২৬ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত বাঁকানো শটে দূরের পোস্টের নিচের কোণ দিয়ে বল জালে জড়িয়ে দেন মেসি। গোলের পর সতীর্থদের সঙ্গে সংক্ষিপ্ত উদযাপন করেন তিনি। এরপর দুই হাত আকাশের দিকে তুলে বাবার প্রতি শ্রদ্ধা জানান মায়ামি অধিনায়ক।

গত ৮ আগস্ট ৬৮ বছর বয়সে মারা যান মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর আর্জেন্টিনা থেকে ফিরে দুটি ম্যাচ খেললেও কোনো গোল পাননি ৩৯ বছর বয়সী এই তারকা।

মেসির গোলের মাত্র পাঁচ মিনিট আগে মায়ামির প্রথম গোলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বাম প্রান্ত দিয়ে লুইস সুয়ারেজের দৌড়ের দিকে বল বাড়িয়ে দেন মেসি। পরে সুয়ারেজের হেড থেকে তরুণ মার্কিন ফরোয়ার্ড ড্যানিয়েল পিন্টার কাছ থেকে আসে মায়ামির প্রথম গোল।

তবে স্বাগতিক ফিলাডেলফিয়া ইউনিয়নও লড়াইয়ে ফেরে। ম্যাচের ১১ মিনিটে ইন্ডিয়ানা ভাসিলেভ গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে নিল পিয়েরের গোলে সমতা ফেরায় ফিলাডেলফিয়া।

ড্রয়ের পর মায়ামি কোচ গিয়ের্মো হয়োস বলেন, তারা ম্যাচটি জিততে এসেছিলেন। ফলে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট নন তারা। সামনে টরন্টো এফসির বিপক্ষে ম্যাচ থাকায় দ্রুত নিজেদের প্রস্তুত করার কথাও জানান তিনি।

মেসির ১৩তম লিগ গোলটি তাকে চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে তুলেছে। তার চেয়ে তিন গোল বেশি নিয়ে শীর্ষে আছেন ক্রোয়েশিয়ার পেতার মুসা।

এদিকে টানা চার ম্যাচে জয়হীন ইন্টার মায়ামি। লিগে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোযোগ সরাতে চান না ক্রুইফ

1

এনআইডি সংশোধন : বছরে আবেদন প্রায় ১০ লাখ, পেন্ডিং দেড় লাখ

2

জাতিসংঘের প্রথম নারী মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে ইহুদি রেবেকা

3

চোটে ব্রাজিল দল থেকে ছিটকে গেলেন পেদ্রো

4

আকস্মিক বন্যায় নেপালের পাশাপাশি চীনের তিব্বতেও ভয়াবহ বিপর্যয়

5

সিপিএলের অভিষেক রাঙিয়ে যা বললেন মিরাজ

6

পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ

7

তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে

8

ইরান যুদ্ধে কতজন সেনা নিহত, পরিসংখ্যান প্রকাশ পেন্টাগনের

9

ইরানের ওপর বিমান অবরোধ প্রত্যাহারের দাবি জানাল কাতাইব হিজবুল

10

‘বিশ্বকাপে আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ

11

দুই পথে হাঁটেন তারা, তবুও তাদের রোজই দেখা হয়!

12

রোনালদোর যেসব রেকর্ড শিগগিরই ভাঙছে না

13

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনা

14

বাবরি মসজিদ তৈরি করতে চাওয়া সেই কবির দিলেন রাজনীতি ছাড়ার ইঙ্

15

বেরোবিতে একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন তৈরিতে সেমিন

16

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে

17

সব কিছু জিততে চাই, বার্সেলোনায় পা রেখেই বললেন রদ্রি

18

‘তেমন কেউ এখনও নেই, আমি সত্যিই সিঙ্গেল’; নতুন সম্পর্কের গুঞ্

19

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

20