Jahirul Hasan
প্রকাশ : Jul 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইয়ামালকে আটকানো বড় চ্যালেঞ্জ : স্কালোনি


স্পেনের তারকা খেলোয়াড় লামিনে ইয়ামাল। আর্জেন্টিনার বিপক্ষে নিশ্চিতভাবে তিনি বড় হুমকি হয়ে উঠবেন। তাকে আটকানো বড় চ্যালেঞ্জ হবে আলবিসেলেস্তেদের জন্য। এমন কথাই বলেছেন কোচ লিওনেল স্কালোনি।

প্রতি ম্যাচেই ইয়ামালের প্রভাব পুরো টুর্নামেন্ট জুড়ে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। বার্সেলোনার এই তারকা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কিছুদিন মাঠের বাইরে থাকার পর বিশ্বকাপে এসেছিলেন। তিনি এখনো হয়তো তার সেরা ছন্দে পৌঁছাতে পারেননি।

তবে লক্ষণ দেখে মনে হচ্ছে একদম সঠিক সময়ে তিনি নিজের ফর্মের চূড়ায় পৌঁছাচ্ছেন। ইয়ামালের গতি ও মুভমেন্টের কারণেই সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি পেয়েছিল স্পেন। যা থেকে তারা ম্যাচে লিড পায় এবং পুরো ম্যাচে তাকে অত্যন্ত ক্ষুরধার দেখিয়েছে।

ফাইনালে ইয়ামালকে কীভাবে থামানো যেতে পারে? স্কালোনি রসিকতা করে বললেন, ‘ইয়ামালকে কীভাবে থামানো যাবে? আমরা যদি তাকে তার রুমে আটকে রাখতে পারতাম।’

১৯ বছর বয়সী তারকাকে প্রশংসা ভাসালেন কোচ, ‘সে দুর্দান্ত খেলোয়াড়। ফুটবলের জন্য সে অমূল্য সম্পদ। সে এখনো অনেক ছোট, আমাদের ফুটবলকে অনেক কিছু দেওয়ার আছে তার।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় নতুন করে সেনা নিয়োগের পরিকল্পনা নেই: পুতিন

1

আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আম

2

ফিফা সভাপতির ওপর আস্থা হারিয়ে এবার পদত্যাগ করলেন শান্দোর চ্য

3

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহ

4

কমলা শাড়িতে মোহনীয় পরীমনি

5

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই : তথ্যমন্ত্

6

ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন

7

ব্যাপক কর্মসূচি সত্ত্বেও পাকিস্তানে নির্মূল হচ্ছে না পোলিও

8

বন্ধুত্বকে সম্মান জানাতে ধোনির সঙ্গে অবসরের ভাবনায় রায়না

9

আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি

10

বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে চান ইনফান্তিনো

11

পুতিনের সঙ্গে ফোনালাপ ঘিরে নর্ডিক দেশগুলোর মধ্যে মতবিরোধ

12

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সা

13

সুবিধাবঞ্চিত কিশোরীদের সঙ্গে ফুটবল খেলে উচ্ছ্বসিত কাফু

14

প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা

15

বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ফেক আইডি, থানায় জিডি

16

সৌদির কিছু এলাকা ‘দখল’ করে নিয়েছে হুতিরা, দাবি টাকার কার্লসন

17

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলগুলো অগ্রা

18

মায়ের কবরের পাশে নাহিদ ও তার স্ত্রী-সন্তানদের দাফন

19

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৭

20