Jahirul Hasan
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

জনগণের ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না। পাশাপাশি অটোরিকশা নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজিত মিরপুরে মেট্রোরেলের পিলারে ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’ শীর্ষক ক্যাম্পেইনে তিনি একথা জানান।

শফিকুল ইসলাম খান বলেন, মিরপুর-১০ সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব ফুটপাত অবৈধ হকার মুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পাশাপাশি অটোরিকশা নিয়ন্ত্রণে দুই সিটি কর্পোরেশন কাজ করছে।

প্রশাসক বলেন, আমরা ‘৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের পিলার থেকে পোস্টার সরিয়ে গ্রাফিতি অঙ্কন করার সিদ্ধান্ত নিয়েছি। এখানে কোনো রাজনীতিকরণ হবে না, যারা দেশে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদের গ্রাফিতিতে রাখা হবে।

তিনি আরও বলেন, অটোরিকশা আন্দোলনের নামে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও নেতাদের সেদিন দেখা গিয়েছিল। বাংলাদেশে একজন মানুষও নেই অটোরিকশার পক্ষে রাস্তায় গিয়ে আন্দোলন করবে। আমরা মনে করি, এভাবে জনগণের কাছে খোলস বদলিয়ে বারবার পার পাওয়া যাবে না। গণতন্ত্রের পথে, জনগণের কাতারে আসুন। আমরা চাই আপনারা আমাদের সহযোগিতা করুন। ইনশাআল্লাহ সবাইকে নিয়ে কাজ করবো।

শফিকুল ইসলাম খান বলেন, আসুন আজকে আমরা ঐক্যবদ্ধ থাকি। সরকার যে ভালো কাজগুলো করছে, সিটি কর্পোরেশন যে ভালো কাজগুলো করছে; সেই কাজগুলোর পাশে আপনারা দয়া করে থাকবেন। সমালোচনা হবে। গণতান্ত্রিক বাংলাদেশে এখন একটু বেশি গণতন্ত্র হয়ে গেছে। আমরা কথা দিয়েছিলাম, বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পূর্ণ গণতন্ত্র, স্বাধীন বাংলাদেশ উপহার দেওয়া হবে। তার মানে এই নয় যা ইচ্ছা তাই করবেন।

তিনি বলেন, ঢাকা শহরের প্রতিটি জায়গা ফুটপাতগুলো দখলমুক্ত করা হবে। যেসব জায়গায় সমস্যা রয়েছে, স্থানীয় মানুষের সহযোগিতা নিয়ে সমাধান করা হবে। একটি রাজনৈতিক দল ফুটপাত দখলকারীদের উসকানি দিয়ে আবার ফুটপাত দখলের চেষ্টা করছে। কেউ যদি ফুটপাত দখল করার ষড়যন্ত্র করে তাদের জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে

1

হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্

2

এআইয়ের নতুন নাম দিলেন ট্রাম্প, ভুল বানান নিয়ে হাস্যরস

3

পুনর্নির্বাচনে লড়বেন ইনফান্তিনো, নিশ্চিত করলো ফিফা

4

একযোগে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

5

নেইমারকে ‘নীচ প্রকৃতির’ বললেন ব্রাজিলিয়ান ক্লাব প্রেসিডেন্ট

6

গুলি করার ভঙ্গিতে গোল উদযাপন, ইসরায়েলি ফুটবলারকে লাল কার্ড

7

বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যা

8

খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা : রি

9

সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রীকে হত্যার হুমকি, তদন্তে পুলিশ

10

মুদরিকের প্রত্যাবর্তনে চেলসিতে স্বস্তি

11

৩ অক্টোবর শুরু এনসিএল, কবে কোথায় কখন খেলা

12

মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন, সম্পর্ক গভীর ক

13

৭ অক্টোবরের হামলা: আমিরাতের প্রেসিডেন্টের সতর্কবার্তা ‘এড়িয়ে

14

হামের দ্বিতীয় দফার বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে ২৫ সেপ্ট

15

দক্ষ শ্রমিক দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: মাহদী আমিন

16

প্রতিটি পরিসংখ্যানের পেছনে রয়েছে মানুষ, যাদের জীবন ও জীবিকা

17

পর্তুগালের নেতৃত্বে অস্ট্রেলিয়ার সাবেক তারকা, আছেন বাংলাদেশে

18

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হা

19

বেরোবিতে টানা ২য় দিনের মতো পদোন্নতির দাবিতে কর্মচারীদের অবস্

20