Jahirul Hasan
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

দুর্গাপূজা ঘিরে ওপার বাংলায় নতুন সিনেমা মুক্তির আমেজ। আর সেই ধারাবাহিকতায় এবারের পূজায় প্রেক্ষাগৃহে আসছে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর নতুন চলচ্চিত্র ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়কে।

ছবিটির প্রচারণায় ব্যস্ত সময় পার করার পাশাপাশি ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই নায়িকা। বিশেষ করে বিয়ের জন্য কেমন পাত্র তার পছন্দ সে বিষয়ে মনের গোপন কথা শেয়ার করেছেন তিনি।

কেমন মানুষ তার জীবনসঙ্গী হবেন এমন প্রশ্নে মিমি বলেন, ‘ভালো মানুষ হবে। আমার খুব ভালো বন্ধু হবে। খুব ফান লাভিং হবে। আর আমি যেমন ঘুরতে ভালোবাসি তেমন ভালোবাসবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমার বাচ্চাদের খুব ভালোবাসবে।’

নিজের বিয়ের বিষয়ে কথা বলতে গিয়ে মিমি মজার ছলে বলেন, ‘অন্যদের বিয়ের দাওয়াতে যেতে তার বেশ ভালো লাগে। তবে বিয়ের মেন্যুতে নিরামিষ খাবারের আয়োজন একটু বেশি থাকলে সবচেয়ে বেশি হয়। আর যখন বিয়ে হবে তখন বিয়ে নিয়ে ভাববো।’

উল্লেখ্য, ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ চলচ্চিত্রে সুমিত্রা চরিত্রে অভিনয় করেছেন মিমি। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নির্দেশনায় এটিই তার প্রথম কাজ। চরিত্রটির প্রস্তুতির অভিজ্ঞতা শেয়ার করে মিমি জানান, পরিচালক তাকে বিখ্যাত ধারাবাহিক ‘গানের ওপারে’-র জনপ্রিয় চরিত্র ‘পুপে’-র রেফারেন্স দিয়েছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ায় আসাদ আমলের নয়জন পাইলট গ্রেপ্তার

1

ট্রাম্পের বিরুদ্ধে ফের সরব গ্র্যামিজয়ী এই গায়িকা

2

নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক‘ বলে মামলা দায়ের পুলিশের

3

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প

4

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি ম

5

ইতালি ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কৌশলগতভাবে আরও বিস্

6

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইইউর অভিনন্দন

7

স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্

8

জাপানের সঙ্গে ভারতের ঐতিহাসিক ক্রিকেট ম্যাচ

9

দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনে পুলিশের অভিযান

10

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ : সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগু

11

জাপানে ভূমিকম্প, শপিং মল ধসে আটকা বহু মানুষ

12

বিশ্বকাপ জয়ে বাঁধভাঙা উল্লাস, ভূমিকম্পের মতো ‘কম্পন’ অনুভূত

13

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম!

14

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন

15

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়

16

জাদুকরী মাইলফলকের আরও কাছে আর্জেন্টাইন কিংবদন্তি মেসি

17

হুথিদের হামলা রুখে দিয়ে বিশাল পাল্টা হামলা ইয়েমেনি সরকারি বা

18

মুদরিকের প্রত্যাবর্তনে চেলসিতে স্বস্তি

19

মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গা

20