Jahirul Hasan
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

অপারেশন ডন অব ইয়েমেন : ১৮৬০ হুতি যোদ্ধা হতাহতের দাবি ইয়েমেনি বাহিনীর

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের থেকে ভূখণ্ড পুনর্দখলের উদ্দেশ্যে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে অভিযান শুরু করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। আর এ অভিযান শুরুর পর গতকাল বুধবার রাত পর্যন্ত ১ হাজার ৮৬০ হুথি যোদ্ধা হতাহত হয়েছে বলে জানিয়েছে তারা।

সরকারি বাহিনী এদিন রাতে এক বিবৃতিতে জানায় হুথিদের বিরুদ্ধে ২ হাজার ১০৩টি অভিযান চালানো হয়েছে। এ সময় বিভিন্ন জায়গায় হুথিদের অবস্থান এবং চলাচল লক্ষ্য করে হামলা হয়েছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি বলেছেন, তাদের হামলায় হুথিদের শত শত সামরিক সরঞ্জাম এবং অবস্থান ধ্বংস হয়ে গেছে।
তবে ১ হাজার ৮৬০ জনের মধ্যে কতজন আহত হয়েছেন এবং কতজন নিহত হয়েছেন সেটি স্পষ্ট করেননি তিনি।

সেনাবাহিনীর এ মুখপাত্র কিছু ভিডিও প্রকাশ করেছেন। যেগুলোতে দেখা যাচ্ছে, হুথিদের অবস্থান লক্ষ্য করে নির্ভুল হামলা চালানো হচ্ছে।
তবে এ নিয়ে হুথিরা কোনো মন্তব্য করেনি এবং তারা তাদের হতাহতের বিষয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেনি।

ইয়েমেনের সরকার জানিয়েছে, অপারেশন ডন অব ইয়েমেনের লক্ষ্য হলো হুথিদের কাছ থেকে সব অঞ্চলসহ রাজধানী সানা পুনর্দখল করা এবং সরকারের নিয়ন্ত্রণ স্থাপন করা।

২০১৪ সালে ইয়েমেন সররকারবিরোধী আন্দোলন শুরু হয়। যা পরবর্তীতে গৃহযুদ্ধে রূপ নেয়। এরপর ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুথিদের হটিয়ে দিতে বিমান হামলা শুরু করে। দীর্ঘ সাত বছর হামলা হলেও হুথিরা নিজেদের নিয়ন্ত্রণ ছাড়েনি।

২০২২ সালে সৌদির সঙ্গে হুথিদের যুদ্ধবিরতি হলে এ বছর পর্যন্ত পরিস্থিতি শান্ত ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতি ভেস্তে গিয়ে দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে।

সূত্র: আনাদোলু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী

1

আমি সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইনি, মোদিকে সেই পাইলট

2

এআইয়ের নতুন নাম দিলেন ট্রাম্প, ভুল বানান নিয়ে হাস্যরস

3

দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্র

4

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এমএসএফের আন্তর্জাতিক সভাপতির সাক্ষ

5

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে : স্বরাষ্ট্

6

ভেদরগঞ্জে বাবা-ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ

7

এক মুহূর্তেই শেষ ১৩ প্রাণ, হিমাচলে চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল

8

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হ

9

ইতালি দলে পিরলোর নিয়োগে নতুন মোড়

10

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের সেই দুই নারী ফুটবলার

11

পদ্মায় বাল্কহেডে মিলল ৩০৫ বোতল ভারতীয় মদ, আটক ২

12

ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে সেনাদের মোবাইল কেড়ে নিচ্ছে যুক্তরাষ্

13

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা ন

14

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী বৃদ্ধ বাবা-মাকে স্বস্তি দেব

15

দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, বৃষ্টির দাপট অব্যাহত থাকার আভাস

16

ইরান সর্বাত্মক ও বহুমাত্রিক যুদ্ধে লিপ্ত: আইআরজিসি কমান্ডার

17

আনসারের তিন আইন একীভূত করে হবে ‘আনসার বাহিনী আইন’ : স্বরাষ্ট

18

পরিসংখ্যানে বাংলাদেশের ঐতিহাসিক জয়

19

বেনজীরের ব্যাপারে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

20