Jahirul Hasan
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

অবসর ভেঙ্গে মাঠে নামছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা, জানা গেল তারিখ

রোনালদিনহোর রাভেন্না অধ্যায়ের মাঠের শুরু নিয়ে মিলতে শুরু করেছে দিন-তারিখের হিসাব। আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে ইতালির সংবাদমাধ্যম ইল রেস্তো দেল কার্লিনো জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে ১৫ নভেম্বরই সিরি সিতে রাভেন্নার জার্সিতে অভিষেক হতে পারে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকার।

সেদিন বিকেল সাড়ে ৫টায় ফোরলির বিপক্ষে ঘরের মাঠের ডার্বিতে মাঠে নামতে পারেন ৪৬ বছর বয়সী রোনালদিনহো। রাভেন্নার হয়ে রোনালদিনহোর অভিষেক ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তবে ১৫ নভেম্বরের ম্যাচটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ক্লাব। সম্ভাব্য সূচি অনুযায়ী, বেনেল্লি স্টেডিয়ামে ফোরলির বিপক্ষে সেই ম্যাচই হতে পারে রোনালদিনহো সিরি সিতে প্রথম উপস্থিতি।

মাঠে নামার আগেই অবশ্য রাভেন্নার সমর্থকদের জন্য রোনালদিনহোকে ঘিরে এসেছে বিশেষ উপহার। সংগ্রাহক ও সমর্থকদের জন্য নতুন একটি এক্সক্লুসিভ প্যাক বাজারে এনেছে পাণিনি। প্রতিটি প্যাকে থাকছে রাভেন্নার হলুদ-লাল জার্সিতে রোনালদিনহোর ছবি-সম্বলিত দুটি কার্ড।

অর্থাৎ, অভিষেকের অপেক্ষায় থাকা রোনালদিনহো আপাতত জায়গা করে নিয়েছেন স্টিকার ও কার্ডেও। আর সবকিছু পরিকল্পনামতো এগোলে ১৫ নভেম্বর ফোরলির বিপক্ষে রাভেন্নার ঘরের মাঠের ডার্বিই হতে পারে ফুটবল জাদুকরের সেই বহুল প্রতীক্ষিত অভিষেক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্

1

সিপিএলের অভিষেক রাঙিয়ে যা বললেন মিরাজ

2

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণ

3

রোহিঙ্গা ইস্যুতে দুর্যোগ প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনি

4

হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’

5

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় দুঃসংবাদ

6

৫ বছর পর টেস্ট দলে ফিরলেন সৌম্য সরকার

7

‘অপ্রিয়’ মেসি থেকে আর্জেন্টিনার ‘দেবতা’, বদলে যাওয়ার সেই গল্

8

গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হব

9

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের

10

জাতিসংঘের বিশ্বমঞ্চে যে কৃতিত্ব শুধুই জিয়া পরিবারের

11

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক মহড়া শুরু

12

কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান

13

ছক্কা মেরেও ফাইনাল নিয়ে কুলাসেকারার সঙ্গে কথা বলেননি ধোনি

14

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হা

15

লিও, তুমি সর্বকালের সেরা: লিসান্দ্রো

16

গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র ও আইনের শাসন শক্তিশালী হবে

17

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

18

ভারতে তীব্র হচ্ছে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন রাহ

19

যুক্তরাষ্ট্রের ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন হাজার হাজার মানুষ

20