Jahirul Hasan
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

সতীর্থকে দেওয়া জার্সিতে মেসি লিখলেন, তোমার মেজাজ খারাপ হওয়াটা মিস করব

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের স্মরণীয় রাতে জাতীয় দলের সতীর্থ ও গোলরক্ষক হুয়ান মুসোকে জার্সি উপহার দিয়েছেন আর্জেন্টিনা কিংবদন্তি লিওনেল মেসি। অনুশীলন সেশনে মুসোর বিপক্ষে কাটানো দিনগুলোর কথা স্মরণ করে জার্সিতে একটি মজার বার্তা লিখে সতীর্থকে আবেগঘন এক স্মারক উপহার দেন তিনি। ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোলডটকমের এক প্রতিবেদক এ তথ্য জানানো হয়েছে।

আর্জেন্টিনা দলের রিজার্ভ গোলরক্ষক মুসো উপহার পাওয়া সেই জার্সির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আনন্দের কথা জানান। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মুসো জার্সির ছবিটি প্রকাশ করলে মেসির সেই কৌতুকপূর্ণ বার্তাটি সামনে আসে। অ্যাটলেটিকো মাদ্রিদের এই গোলরক্ষকের উদ্দেশে জার্সির ওপর রসিকতা করে বিশ্বজয়ী মহাতারকা লেখেন, ‘ভালোবাসাসহ হুয়ানের জন্য। তোমাকে গোল দেওয়া আর গোল খাওয়ার পর তোমার মেজাজ খারাপ হওয়াটা খুব মিস করব।’

কিংবদন্তি সতীর্থের এমন রসাত্মক ও ভালোবাসাপূর্ণ বার্তার জবাবে ৩২ বছর বয়সী মুসো জার্সির ছবির ক্যাপশনে লেখেন, ‘চিরকৃতজ্ঞ।’

আলবিসেলেস্তেদের হয়ে এ পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছেন মুসো। ২০২১ সালের কোপা আমেরিকা বিজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। রেসিং ক্লাবের অ্যাকাডেমি থেকে উঠে আসা এই গোলরক্ষক উদিনেস ও আতালান্তা হয়ে বর্তমানে অ্যাটলেটিকো মাদ্রিদে খেলছেন। আন্তর্জাতিক ফুটবলে মেসির সঙ্গে দুই ম্যাচে মাঠে নামার সুযোগ হয়েছে তার। ২০২১ সালের সেপ্টেম্বরে বলিভিয়ার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে এবং ২০২৬ সালের এপ্রিলে জাম্বিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানে জয়ের প্রীতি ম্যাচে দুজন একসঙ্গে মাঠে খেলেছেন।

গত মঙ্গলবার রাতে এস্তাদিও মনুমেন্তালে বিদায়ী ম্যাচ দিয়ে ইতি ঘটল আন্তর্জাতিক ফুটবলে মেসির দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের। আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে ২০৮ ম্যাচে রেকর্ড ১২৬টি গোল করে ক্যারিয়ার শেষ করলেন এই ফুটবল জাদুকর। ৮৫ হাজারের বেশি দর্শক কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে বেনিনের বিরুদ্ধে ৩-০ গোলের সহজ জয় দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেছেন মেসি, যেখানে নিজে এক গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল।

সূত্র: গোলডটকম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সূর্যবংশীকে আরও অপেক্ষা করতে বললেন গম্ভীর

1

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী

2

সৌদির পণ্য রপ্তানিতে ইয়েমেনি গোষ্ঠীর নিষেধাজ্ঞা, বাড়ছে তেলের

3

বিদেশি নির্ভরতা কাটিয়ে সাউথ পার্সে ইরানের রেকর্ড গ্যাস উৎপাদ

4

অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে যে লক্ষ্যের কথা জানালেন সিমন্স

5

বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিতে খলিলুর রহমান (নয়ন)

6

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ নিয়ে যা জানালেন পারেদে

7

কিম জং উনের আরও সন্তান থাকতে পারে: দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প

8

৭ অক্টোবরের হামলা: আমিরাতের প্রেসিডেন্টের সতর্কবার্তা ‘এড়িয়ে

9

৭৬ মিনিট পিছিয়ে থাকার পর ১৪ মিনিটে ৪ গোল, মন্ত্র জানালেন জিদ

10

ইরানকে সহায়তা না করতে চীনকে ট্রাম্পের সতর্কবার্তা, আশ্বাস পা

11

যেকোনো মূল্যে নদনদী ও খালের বেদখল জমি উদ্ধার করা হবে: শাহে আ

12

বেরোবির রিআর্থ ক্লাবের নেতৃত্বে আল শাহারিয়া ও হাফিজ আল হিমু

13

পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যো

14

সেপ্টেম্বরে আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগ করছেন পুতিন

15

আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন

16

সবার কল্যাণে কাজ করতে চাই : সমাজকল্যাণমন্ত্রী

17

ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার

18

আনসারের তিন আইন একীভূত করে হবে ‘আনসার বাহিনী আইন’ : স্বরাষ্ট

19

৪৬ বছর পর তেলুগু সিনেমায় অনিল কাপুর

20