Jahirul Hasan
প্রকাশ : Nov 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদি তেল শোধনাগারে হামলার দাবি, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার এবং জ্বালানি তেলের সরবরাহ নিয়ে শঙ্কার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতিরা এবং হরমুজ প্রণালিতে জাহাজে মাইন বিস্ফোরণের খবরে তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৯৪ দশমিক ৬৬ ডলারে পৌঁছেছে। সকাল সাড়ে ৭টার দিকে এ দাম রেকর্ড করা হয়। সপ্তাহের শুরুতে ব্রেন্টের দাম সাময়িকভাবে ৯০ ডলারের নিচে নেমে গেলেও পরে আবার বাড়তে শুরু করে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম প্রতি ব্যারেল ৮৪ ডলারের কাছাকাছি অবস্থান করছিল। আগের দুই সেশনে এ তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ৯৫ ডলারের নিচে লেনদেন শেষ করে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী বুধবার দাবি করেছে, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় দুটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত হানে। এতে জাহাজ দুটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।

এদিকে সৌদি আরবেও হামলা চালিয়েছে হুথিরা। দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র রাস তানুরা এসব হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল। ফলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে।

সংঘাত কমাতে কূটনৈতিক তৎপরতা চললেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল শুরু হবে না।

তথ্যসূত্র- রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদ

1

পলিসি ক্যাম্পে সারা দেশের ৩০ জনের একজন বেরোবির শিক্ষার্থী আই

2

মরক্কোর মিডফিল্ডারকে দলে ভেড়াচ্ছে ম্যানচেস্টার সিটি

3

জলাভূমি থেকে প্রযুক্তির মহাকেন্দ্র, শেনজেনে ইতিহাস গড়লেন ট্র

4

বরগুনায় কালবেলার সাংবাদিককে গ্রেপ্তারে সমালোচনার ঝড়

5

যুদ্ধক্ষেত্র ছেড়ে পালানোর অভিযোগে কঙ্গোতে ৬৬ সেনাসদস্যকে মৃত

6

৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনও দেশে পাঠাবে না ইরান

7

১ ঘণ্টা পর খুলে দেওয়া হলো সচিবালয়ের প্রধান ফটক

8

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই: দীনেশ ত্রিব

9

বেরোবিতে ‘সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা’ বিষয়ক প্রশিক্ষ

10

ইরানে নিকট ভবিষ্যতে ইসরায়েলি হামলার যৌক্তিকতা নেই: লিবারম্যা

11

মেয়ে শিশু হাফপ্যান্ট পরায় পর্যটকদের ওপর হামলা

12

সালাহকে পেতে তুর্কি ক্লাবের অবিশ্বাস্য প্রস্তাব

13

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজে ভর্তির দাবি

14

রেফারির দিকে পাথর ছুঁড়ে মারায় ফুটবলার ৮ বছর নিষিদ্ধ

15

‘ভিনিসিয়ুসকে ছেড়ে দেওয়া উচিত ছিল রিয়ালের’

16

বন্ধুত্বকে সম্মান জানাতে ধোনির সঙ্গে অবসরের ভাবনায় রায়না

17

২৪ বছর আগে লেখা, ১০ বছর আগে রেকর্ড, অবশেষে এলো সেই গান

18

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

19

রেকর্ডের নেশাই কেইনকে অন্যদের চেয়ে আলাদা করে: টুখেল

20