Jahirul Hasan
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

সমালোচনার মুখে নেইমারের রহস্যময় প্রতিক্রিয়া


কোপা সুদামেরিকানার প্লে-অফের প্রথম লেগের ম্যাচ খেলতে সান্তোসের সঙ্গে না থাকার কারণে আবারও সমালোচনার কেন্দ্রে নেইমার জুনিয়র। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে একই দিনে সাঁও পাওলোর একটি পোকার টুর্নামেন্টে তার উপস্থিত থাকার বিষয়টি। এই ঘটনা ভক্ত ও ফুটবল বিশ্লেষকদের মাঝে কড়া সমালোচনার জন্ম দেয়, যা দেখে শেষ পর্যন্ত প্রতিক্রিয়া জানিয়েছেন ‌তিনি।

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত কার্লো আনচেলত্তির দলে জায়গা পেয়েছিলেন নেইমার। কিন্তু চোটে পড়ে সলেসাওদের হয়ে মাত্র দুটি ম্যাচেই খেলতে পারেন তিনি। নকআউট পর্বে (শেষ ৩২) নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের বিদায় নেওয়ার ম্যাচে তিনি পেনাল্টি থেকে একটি গোল করেছিলেন।

বিশ্বকাপ থেকে বিদায়ের কিছুদিন পরেই সান্তোসের এই তারকা তার ক্লাবে ফেরেন এবং টুর্নামেন্ট শুরুর আগে পাওয়া সেই চোট থেকে সেরে ওঠার জন্য অনুশীলন ও পুনর্বাসন চালিয়ে যান।

তা সত্ত্বেও উনিভেরসিদাদের বিপক্ষে ক্লাবের ৪-১ গোলের জয়ের ম্যাচে দলের সঙ্গে ছিলেন না তিনি। উল্টো পোকার টুর্নামেন্টে অংশ নেন, যা ক্লাবের প্রতি তাঁর প্রতিশ্রুতি ও অগ্রাধিকার নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে ফের ক্ষোভের জন্ম দেয়।

বিতর্কের মুখে নেইমার তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে চারটি ছবিতে তাস ও চিপস নিয়ে খেলার টেবিলে বসে থাকার মুহূর্ত তুলে ধরে তিনি ক্যাপশনের কমেন্ট অপশন বন্ধ করে লেখেন, ‌‘জীবন একটা তামাশা।’

অনেকের মতে, তীব্র সমালোচনার প্রতি উত্তরেই তিনি এমন রহস্যময় মন্তব্য করেছেন। তবে সান্তোসের কোচ কুকা বলেছেন যে নেইমারের ওপর থেকে শারীরিক চাপ কমানোর পরিকল্পনার অংশ হিসেবেই তাকে দলে রাখা হয়নি।

যেখানে ১০ দিনে দলকে খেলতে হতো চারটি ম্যাচ, ‘যেহেতু ও (নেইমার) কিছুদিনের জন্য বাইরে ছিল এবং কোনো ছুটি পায়নি, তাই আমরা ওকে শারীরিকভাবে শক্তিশালী হতে এবং টানা ম্যাচ খেলার উপযোগী করতে কঠোর অনুশীলনে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না

1

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

2

নিজের বাড়িতে রেখে পান্তকে অনুশীলন করাচ্ছেন ধোনি

3

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

4

হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান!

5

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে

6

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে হাফিজ উদ্দিনকে ফুলেল

7

‘ফুটবলের চেয়েও বড় সম্পদ রোনালদো’

8

‘বিশ্বকাপ শেষ, কিন্তু গল্পটা এগিয়ে চলবে’, সমর্থকদের উদ্দেশে

9

জোটার মৃত্যু নিয়ে কটূক্তি, শাস্তি পেল সৌদি ক্লাব

10

অসচ্ছলদের আগে ফ্যামিলি কার্ড দিতে হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

11

বাবার জানাজায় উপস্থিত ছিলেন মোজতবা খামেনি, দাবি শাশুড়ির

12

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে মন্ত্রিসভার

13

সুইডেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার

14

বরগুনায় দুই ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ

15

চিন্তায় গাফিলতি এলে জুলাই জাদুঘর থেকে ঠিকানা খুঁজে নতুন যাত

16

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: প্রতিমন্ত্

17

লিবিয়া থেকে দে‌শে ফি‌রে‌ছে আরও ৩৪০ বাংলাদেশি

18

জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

19

রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্ব

20