Jahirul Hasan
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাফিনিয়াকে প্রশংসায় ভাসালেন হান্সি ফ্লিক

আথলেতিক বিলবাওর বিপক্ষে ২-০ গোলে জয়ের পর বার্সেলোনা উইঙ্গার রাফিনিয়ার পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কোচ হান্সি ফ্লিক। একই সাথে হুলিয়ান আলভারেজকে নিয়ে চলা আলোচনাতেও নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন এই জার্মান কোচ।

বৃহস্পতিবার রাতে ম্যাচ শেষে রাফিনিয়ার বহুমুখী ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে ফ্লিক বলেন, ‘রাফিনিয়া দুর্দান্ত খেলোয়াড়। সে মাঠের কোন পজিশনে খেললো সেটা আমার কাছে মুখ্য নয়; আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে মাঠে কতটা প্রভাব ফেলতে পারছে। সমর্থকরা তার এবং পুরো দলের সাথে চমৎকারভাবে সংযোগ তৈরি করতে পেরেছে। দলে আমরা দারুণ একটি পরিবেশ বজায় রাখতে পেরেছি, আর এটাই আসল কথা।’

শেষ কয়েকদিন ধরে ট্রান্সফার মার্কেটে বার্সেলোনার সাথে আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজের নাম জড়ানোর গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান ফ্লিক। স্মিত হেসে বার্সা কোচ বলেন, ‘এ বিষয়টি আমি হয়তো আগেও বলেছি—আলভারেজ এখন আমাদের দলের খেলোয়াড় নন, তাই এসব বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

দলের বর্তমান পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে ফ্লিক আরও যোগ করেন, ‘আমরা টানা দ্বিতীয় জয় পেলাম এবং এতে আমি ভীষণ আনন্দিত। কিন্তু দল বা ম্যাচের বাইরে অন্য সব কিছু এই মুহূর্তে আমার ভাবনার বিষয় নয়।’

দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা জোটের পর এবার ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্

1

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইইউর অভিনন্দন

2

নিজেদের জাহাজে হামলার পর ইউক্রেনে হামলার প্রস্তুতি নিয়েছিল ই

3

ধানমন্ডি-৩২ এ জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণের অভিযোগে মারধর,

4

ন্যাটোর আদলে তুর্কি-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোট, যুক্ত হচ্

5

প্রতিরক্ষামূলক অবস্থান থেকে ‘আক্রমণাত্মক’ সামরিক নীতিতে ইরান

6

এশিয়ান দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় দ্রুততম জয়ের রেকর্ড বাংলাদেশে

7

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে

8

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেক

9

বলিউড ছেড়ে ‘কৃষক’ হতে চেয়েছিলেন ইয়ামি গৌতম

10

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা ন

11

সহকারী শিক্ষকের স্ত্রীর সঙ্গে পরকীয়া: বাধ্যতামূলক অবসরে প্রধ

12

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সা

13

খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা : রি

14

৪৪ শিল্পকারখানা বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি

15

বাংলাদেশকে ‘হালকাভাবে’ দেখছে না অস্ট্রেলিয়া!

16

ভারতের অরুণাচলে আকস্মিক বন্যায় ৫ সেনা নিখোঁজ

17

যান্ত্রিক ত্রুটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর হেলিকপ্টারের জরুরি

18

বাংলাদেশে খেলতে পেরে খুশি মালয়েশিয়া কোচ হোয়াটমোর

19

সুইডেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার

20