Jahirul Hasan
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে দক্ষিণ কোরিয়া

চলতি বছরের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া পরিচালনা করবে দক্ষিণ কোরিয়া। এমনটাই জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
উত্তর কোরিয়ার সাথে সংলাপকে উৎসাহিত করার প্রচেষ্টায় ওয়াশিংটন সিউলের সাথে তাদের বার্ষিক মহড়ার পরিধি কমিয়ে আনার পর এই ঘোষণা এলো।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) শুক্রবার জানিয়েছে, উত্তর কোরিয়াকে কেন্দ্র করে আয়োজিত ‘ফ্রিডম এজ’ মহড়া আগামী ৭ থেকে ১১ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের পূর্ব ও দক্ষিণে আন্তর্জাতিক জলসীমায় অনুষ্ঠিত হবে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

জেসিএস এক বিবৃতিতে বলেছে, ‘উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলা এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তিন দেশ প্রতিবছর এই প্রতিরক্ষামূলক মহড়া আয়োজন করে।’

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে পরিচালিত এই মহড়ায় সমুদ্রপথে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, আকাশ ও আকাশ প্রতিরক্ষা মহড়া, সাবমেরিনবিরোধী অভিযান এবং সাইবার প্রতিরক্ষা কার্যক্রম থাকতে পারে।

২০২৩ সালে ক্যাম্প ডেভিড সম্মেলনে তিন দেশের নেতাদের মধ্যে সমঝোতার পর ২০২৪ সালের জুনে প্রথমবার ‘ফ্রিডম এজ’ মহড়া অনুষ্ঠিত হয়।

ইয়োনহাপ বুধবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার ক্লোয়ি মরগান বলেছেন, ‘এই গুরুত্বপূর্ণ বহুমাত্রিক মহড়ার মাধ্যমে আমাদের অভিন্ন মূল্যবোধ আরও দৃঢ় হবে, পারস্পরিক সমন্বয় ও সক্ষমতা বাড়বে এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী হবে— যা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে।’

এদিকে, চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নিয়মিত ‘উলচি ফ্রিডম শিল্ড’ মহড়ার সময় ১১ দিন থেকে কমিয়ে পাঁচ দিন করার নির্দেশ দেন।

ওয়াশিংটন যখন পিয়ংইয়ংয়ের সাথে সংলাপ পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে, ট্রাম্প সেই সময়ে বলেছিলেন, এই মহড়াগুলো উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের জন্য ‘খুবই অপমানজনক’ এবং কিম ‘খুবই ভালো আচরণ’ করছেন।

দক্ষিণ কোরিয়া সোমবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র আরেকটি যৌথ সামরিক মহড়া—দুই বছর পরপর অনুষ্ঠিত ‘সাংইয়ং’ মহড়াও বাতিল করেছে। ইরানের সঙ্গে যুদ্ধের কারণে মার্কিন সেনা মোতায়েনের সক্ষমতার ওপর চাপ তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

ট্রাম্পের পক্ষ থেকে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হলেও পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এখনো তেমন সাড়া পাওয়া যায়নি। উত্তর কোরিয়া একদিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, অন্যদিকে কমিয়ে আনা সামরিক মহড়ার নিন্দা জানিয়েছে। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির অনুমোদন এবং উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের তথ্য নথিভুক্ত করার কর্মসূচিতে অর্থায়নের পরিকল্পনারও সমালোচনা করেছে দেশটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা

1

শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সংগঠন, দায়িত্ব পেলেন মেন্ডিস

2

গভীর রাতে রাজপথে হুমা কুরেশি, সঙ্গে সাকিব সালিম

3

টানা তৃতীয় পেনাল্টি মিস মেসির, মিয়ামির বড় হার

4

যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় দৈনিক এক শিশুর প্রাণহানি

5

ভারতের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক তিন শতকের ‘যন্তর মন্তর’

6

নিজের ‘আইডল’ নেইমারকে শিরোপা উৎসর্গ করলেন স্প্যানিশ ফুটবলার

7

পরিসংখ্যানে বাংলাদেশের ঐতিহাসিক জয়

8

অতীতের চেয়ে গণমাধ্যমে এখন সবচেয়ে বেশি স্বাধীনতা দেখছি: তথ্য

9

জননেতা সফিকুর রহমান কিরণের সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ

10

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে আমরা দৃঢ়প্রতি

11

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলগুলো অগ্রা

12

অমিতাভ বললেন, ‘প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে’

13

ভোটের প্রক্রিয়া ও জুলাই সনদ ইস্যুতে একমত সরকারি ও বিরোধী দল

14

বাংলাদেশে খেলতে পেরে খুশি মালয়েশিয়া কোচ হোয়াটমোর

15

কাদা থেকে নারীর মরদেহ উদ্ধারের বদলে কানের দুল খুলে নেওয়ার চে

16

শীতকালে জ্বালানি সংকটের মুখে ইউরোপ

17

ইমারত নির্মাণ আইন সংশোধনে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে নতুন ক

18

বেরোবিতে বিজনেস স্টাডিজ অনুষদের গবেষণা প্রকল্পের ২য় সেমিনার

19

বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশও প্রত্যাখ্যান করল ফিফার প্রস্তাব

20