Jahirul Hasan
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেসির শোকে সুয়ারেজের হৃদয়ছোঁয়া সমবেদনা

বাবাকে হারিয়ে শোকে মুহ্যমান লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোক জানিয়েছে বিশ্বের বিভিন্ন ক্লাব, ফেডারেশন ও ফুটবলার। তবে শোকবার্তার ভিড়ে আলাদা করে নজর কেড়েছে মেসির ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজের বার্তা।

বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় থেকেই মেসি ও সুয়ারেজের বন্ধুত্ব। মাঠের সম্পর্ক গড়িয়েছে মাঠের বাইরেও। দুই পরিবারের মধ্যেও রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ। তাই বন্ধুর বাবার মৃত্যুতে আবেগ ধরে রাখতে পারেননি উরুগুইয়ান তারকা।

ইন্টার মায়ামির হয়ে রোববার ভোরের লিগস কাপের ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি সুয়ারেজ। সেই ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেসি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

“আমার বন্ধু, তোমাকে ও তোমার পুরো পরিবারকে বড় একটি আলিঙ্গন পাঠাচ্ছি। তোমার বাবা ওপর থেকে আগের মতোই গর্বের সঙ্গে তোমাকে দেখে যাবেন। এই কঠিন সময়ে মেসি পরিবারের প্রতি আমার সব ভালোবাসা। হোর্হে, শান্তিতে বিশ্রাম নাও।”

মেসি না থাকলেও বাবাকে ভোলেনি ইন্টার মায়ামি:

বাবার মৃত্যুসংবাদ পাওয়ার পর দ্রুত পরিবারের কাছে ছুটে যান মেসি। ফলে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামতে পারেননি তিনি। তবে সতীর্থদের কাছে সেই ম্যাচটি ছিল শুধু আরেকটি ফুটবল ম্যাচ নয়- ছিল মেসির বাবার প্রতি শ্রদ্ধা জানানোর উপলক্ষ।

মেক্সিকোর ক্লাব মন্টেরির বিপক্ষে লিগস কাপের ম্যাচ শুরুর আগে আবেগঘন আয়োজন করে ইন্টার মায়ামি। মেসির অনুপস্থিতিতে দলের অধিনায়কত্বের আর্মব্যান্ডটি পরেছিলেন রদ্রিগো দে পল।

দুই দলের খেলোয়াড়েরা মাঠে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে ওঠে হোর্হে মেসির নাম। গোলাপি রঙের পটভূমিতে লেখা ছিল- ‘হোর্হে মেসি, ১৯৫৮-২০২৬।’

এরপর যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর জাতীয় সংগীত পরিবেশনের আগে হোর্হে মেসির স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। মায়ামির ফুটবলাররা কালো আর্মব্যান্ড পরে খেলেন ম্যাচটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়ার বিরুদ্ধে মামলা

1

মাদ্রিদ ক্লাবে প্রথম কোনো দক্ষিণ কোরিয়ান

2

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

3

মেসির শোকে সুয়ারেজের হৃদয়ছোঁয়া সমবেদনা

4

রিপাবলিক বাংলা ছাড়লেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

5

ফাইনাল ম্যাচ শেষে হাতাহাতি, তদন্ত করবে ফিফা

6

বোমা আতঙ্কে ২০ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রো স্টেশন

7

স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী

8

দেশে ফিরলেন স্পিকার

9

তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

10

মার্কিন বাহিনীকে বিনামূল্যে নরকে পাঠানোর হুঁশিয়ারি

11

আইকনিক গার্ল যে বার্তা দিলেন

12

ব্রাজিল দলে সংস্কার চান আনচেলত্তি, ছেঁটে ফেলা হচ্ছে ৩ অভিজ্ঞ

13

ফাইনাল হারের পরও স্কালোনির পাশে আর্জেন্টিনার সাবেক তারকা

14

শুটিং সেটে দুর্ঘটনা, অবশেষে চোট নিয়ে মুখ খুললেন রাশমিকা

15

ইতিহাস গড়ার স্বপ্নে অস্কার দৌড়ে ‘মেরা লিয়ারি’

16

ইমারত নির্মাণ আইন সংশোধনে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে নতুন ক

17

এনআইডি সংশোধন : বছরে আবেদন প্রায় ১০ লাখ, পেন্ডিং দেড় লাখ

18

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্

19

ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

20