Jahirul Hasan
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেপরোয়া গাড়ি চালানোর সঙ্গে মাদককাণ্ড, বিশ্বকাপ খেলা ফুটবলার আটক


অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের ২২ বছর বয়সী ফরোয়ার্ড ক্রিস্টিয়ান ভোলপাটো সিডনিতে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আটক হয়েছেন। আটকের পর প্রাথমিক মাদক পরীক্ষায় তার শরীরে কোকেনের উপস্থিতি ধরা পড়েছে।

শুক্রবার গভীর রাতে সিডনির আনজাক ব্রিজে নির্ধারিত ৬০ কিমি/ঘণ্টার রাস্তায় ১০৯ কিমি/ঘণ্টা গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে সংকেত দিয়ে থামায়। সিডনি পুলিশ ট্রাফিক আইন ভঙ্গের দায়ে তার অন-সাইট ড্রাগ টেস্ট করলে শরীরে কোকেনের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।

গতির সীমা অতিক্রমের কারণে তাকে জরিমানা করা হয়েছে এবং তার আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স ৬ মাসের জন্য স্থগিত রাখা হয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশ ঘটনাটি নিয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।

দেশটির ফুটবল বোর্ড নিশ্চিত করেছে যে তাদের একজন খেলোয়াড়ের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পর্কে তারা অবগত। এক বিজ্ঞপ্তিতে মুখপাত্র জানান, ‘আমরা খেলোয়াড়টির সাথে যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণপূর্বক তাকে প্রয়োজনীয় সব মানসিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিচ্ছি।’

অস্ট্রেলীয় খেলোয়াড়দের সংগঠন পিএফএ জানিয়েছে, তারা ভোলপাটোর পাশে রয়েছে এবং এই কঠিন সময়ে তাকে সব ধরনের আইনি ও অন্যান্য সহায়তা দেবে।

ইতালির অনূর্ধ্ব দলের হয়ে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন এই তরুণ উইঙ্গার। ২০২৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অংশ নেন ভোলপাটো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের কঠোর সতর্কবার্তা

1

ইউরোপে সেনা মোতায়নে ন্যাটোর সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র

2

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়

3

তার্কিশ ক্লাব ছেড়ে বার্সায় ক্রোয়েশিয়ান গোলরক্ষক

4

শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন ম

5

গাজী নজরুলের এমপি পদ নির্ভর করছে পুলিশের পদক্ষেপের ওপর: স্পি

6

ইংরেজি-গণিতে বেশি অকৃতকার্য, সর্বোচ্চ পাস আইসিটিতে

7

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

8

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্

9

শত্রুকে পরাজিত করায় ইরানি বাহিনীর প্রশংসা আইআরজিসি প্রধানের

10

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত

11

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

12

তুরস্ক-পাকিস্তানের সঙ্গে কাগুজে চুক্তি সৌদিকে নিরাপত্তা দেব

13

জাতিসংঘে ট্রাম্পের ভুলের বাহার

14

" মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহি

15

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা ন

16

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী

17

যুদ্ধ নয়, শান্তি চায় ভারত; সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযান

18

বাংলাদেশের জার্সিতে ফারহান আলীর অভিষেক, একাদশে নেই জামাল

19

বাংলাদেশি বংশোদ্ভুত কাভানের দিকে নজর রাখছে রিয়াল-বার্সা

20