Jahirul Hasan
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউরোপেই থাকছেন সালাহ


সৌদি আরবে যাচ্ছেন, মোহাম্মেদ সালাহকে নিয়ে এমন গুঞ্জন চলছিল। কিন্তু লিভারপুলের সাবেক তারকা তুরস্কের ক্লাব বেসিকটাসে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে। মিসরীয় ফরোয়ার্ডের সঙ্গে আলোচনা প্রায় শেষ পর্যায়ে। ১৬ বারের সুপার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দেওয়া থেকে আর কয়েক ধাপ দূরে তিনি।

গোলডটকম-কে দেওয়া ইতালিয়ান সাংবাদিক নিকোলো শিরার ভাষ্যমতে, সালাহ ও তার এজেন্টের সঙ্গে সব ব্যক্তিগত শর্তাবলীতে একমত হয়েছে বেসিকটাস। ১ কোটি ২০ লাখ ইউরোতে চুক্তি হওয়ার পথে তিনি।

এখন বেসিকটাসের পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিক ঘোষণার আগে কাগজপত্র চূড়ান্ত করার কাজ করছে। আশা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই একটি আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

লিভারপুলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর সৌদি আরবের বেশ কয়েকটি ক্লাব সালাহকে পাওয়ার দৌড়ে নেমেছিল। তবে বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া যায় যে, বেসিকটাস ও তুরস্কই তার পরবর্তী গন্তব্য হওয়ার সম্ভাবনা বেশি। ইউরোপীয় ফুটবলেই খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

মিসরের বিশ্বকাপ অভিযানে তাদের শেষ ষোলোতে তুলতে সালাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হেরে যায়। পুরো টুর্নামেন্টে তিনি একটি গোল করেন এবং দুটি অ্যাসিস্ট করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

1

তুরস্ক-পাকিস্তানের সঙ্গে কাগুজে চুক্তি সৌদিকে নিরাপত্তা দেব

2

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

3

ভারতে বাংলাদেশি ইলিশের চাহিদার কথা উপদেষ্টাকে জানালেন দীনেশ

4

আমিনুল হকের ঘোষণার পরও থমকে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের পুনর্গ

5

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না : নাহিদ ইসল

6

আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানি

7

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

8

‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে

9

‘নতুন মৌসুমে সব ট্রফি জিততে চায় আর্সেনাল’

10

বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট

11

মেসির বিদায়ী ম্যাচ নিয়ে যা জানালেন স্কালোনি

12

রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির

13

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প

14

পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্ম

15

কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : বেলিংহাম

16

পুনর্নির্বাচনে লড়বেন ইনফান্তিনো, নিশ্চিত করলো ফিফা

17

ইরান যুদ্ধে আহতের তালিকায় আরও সেনার নাম যোগ করল যুক্তরাষ্ট্র

18

বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

19

সরকারের সঙ্গে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজ

20