Jahirul Hasan
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোটের প্রক্রিয়া ও জুলাই সনদ ইস্যুতে একমত সরকারি ও বিরোধী দল

দীর্ঘ ৩৫ বছর পর দেশে রাষ্ট্রপতি পদে প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২০ তারিখের এই নির্বাচনকে ঘিরে সরকারি দল ও বিরোধী জোট মুখোমুখি অবস্থানে থাকলেও একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে একমত হয়েছে উভয় পক্ষ। 

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সভাপতিত্বে আয়োজিত বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান চিফ হুইপ নুরুল ইসলাম মণি ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 

ভোটে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে মাননীয় সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা, রাষ্ট্রপতির ভোটদান এবং পরে সময়ে ভোট গণনা থেকে শুরু করে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিএনপি প্রার্থীর নাম প্রধানমন্ত্রী পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এবং অন্যদিকে, ১১ দলীয় বিরোধী জোটের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

নির্বাচন পরিচালনার আইনি অবকাঠামো ও সংবিধানের ৭০ অনুচ্ছেদের কার্যকারিতা নিয়ে সরকারি ও বিরোধী দলের চিফ হুইপ তাদের অবস্থান পরিষ্কার করেছেন। 

চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেন, যেহেতু বিদ্যমান সংবিধানের কোনো সংশোধন আনা হয়নি, তাই নির্বাচনে ৭০ অনুচ্ছেদ পুরোপুরি কার্যকর থাকবে এবং সংসদ সদস্যরা দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ পাবেন না। 

ভোটগ্রহণ প্রক্রিয়াটি উল্লেখ করে তিনি বলেন, ব্যালটে প্রার্থীর নামের পাশে ভোটার সদস্যকে তার নিজের নাম ও আসন নম্বর লিখতে হবে, যা পরোক্ষভাবে প্রকাশ্য ভোটেরই রূপ দেয়।

জুলাই সনদের বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে নুরুল ইসলাম মণি স্পষ্ট করে বলেন, স্বাধীন দেশে নতুন করে সংবিধান লেখার বা পৃথক কোনো সংস্কার পরিষদ গঠনের প্রয়োজন নেই। ভারত ও আমেরিকার উদাহরণ টেনে তিনি ব্যাখ্যা করেন, যুগের প্রয়োজনে সংবিধান বহুবার সংশোধন হলেও মূল কাঠামো অপরিবর্তিত রাখা হয়েছে। 

তিনি আশ্বাস দেন যে, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অক্ষর ও দাড়ি-কমাসহ তা আগামী সংসদ অধিবেশনেই নতুন বিল উত্থাপনের মাধ্যমে হুবহু বাস্তবায়ন করা হবে। 

অন্যদিকে, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জুলাই সনদের মূল চেতনা ও ক্ষমতার ভারসাম্য রক্ষার তাগিদ দিয়ে বলেন, প্রায় ৩৫ বছর পর দেশে প্রতিযোগিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে, যা গণতন্ত্রের চর্চাকে দৃশ্যমান করবে। তবে জুলাই সনদ অনুযায়ী ৭০ অনুচ্ছেদের সংস্কার কিংবা গোপন ব্যালটে ভোটগ্রহণের সুযোগ থাকলে নির্বাচিত পদের মর্যাদা ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পেত বলে তিনি অভিমত প্রকাশ করেন।

নাহিদ ইসলাম উল্লেখ করেন, রাষ্ট্রপতি নির্বাচনে উন্মুক্ত প্রক্রিয়ার পরিবর্তে আইন পরিবর্তনের মাধ্যমে গোপন ব্যালট চালুর সুযোগ থাকলেও বর্তমান নির্বাচনে তা করা সম্ভব হয়নি। তা সত্ত্বেও, দীর্ঘ আন্দোলন ও গণ-অভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং রাজনৈতিক প্রতিযোগিতা বজায় রাখতে বিরোধী দল রাজপথে ও সংসদে তাদের ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলে প্রস্তাব পেয়ে ভারতের সহকারী কোচের পদত্যাগ

1

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মামলার তদন্তে কোনো চাপ ছিল না : তদন্ত

2

বিভিন্ন দেশ বাংলা‌দে‌শে বিনিয়োগের জন্য প্রস্তুত: পররাষ্ট্র

3

৯ অক্টোবর মুক্তি পাচ্ছে সৌরভ ফারসীর নতুন সিনেমা "স্নেহের বন

4

ভুয়া ক্রিপ্টো অ্যাপের কারণে ১৮ লাখ ডলারের ক্ষতি

5

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে : মঞ্জু

6

বগুড়ায় নিহত বেড়ে ৭, স্পিডব্রেকার নির্মাণের আশ্বাসে সড়ক ছাড়লে

7

বগুড়াসহ ১০ শহরে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : আমিনুল হক

8

মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা ভারতীয়র, ভেঙে ফেলেন জানা

9

জ্বালানি সংকট ও ব্যাংকে টাকা নেই, দেশে চলছে দলীয় সন্ত্রাস

10

জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্

11

এমন ভুল না করলেও পারতাম— অতীত নিয়ে শাকিব খান

12

ভাইরাল সংস্কৃতি, বিশ্ববিদ্যালয় এবং সময়ের সংকট: প্রভাষক, মহ

13

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনা

14

জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান

15

তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

16

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের নত

17

কানাডায় এক বিমান পরিষেবা সংস্থার ধর্মঘট, ভোগান্তিতে আড়াই লাখ

18

বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত উয়েফার

19

পারিবারিক জীবন নিয়ে ‘ঘরছাড়া’ মরিনহোর অকপট স্বীকারোক্তি

20