Jahirul Hasan
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের আরেকটি ইউনিট

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে আগামী সপ্তাহেই আলাদা ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
শনিবার পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পুলিশ পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে নতুন এ ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ পরিচালিত হবে। পুলিশ সদর দপ্তরে এ পদ না থাকলে তা নতুন করে সৃষ্টি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সাইবার সিকিউরিটি ইউনিটের শাখা মেট্রো, ডিভিশন ও ডিস্ট্রিক্ট পর্যায়ে থাকবে। থানা ও জেলা পর্যায়ে ইউনিটের আধুনিক যন্ত্রপাতি থাকবে। বড় আকারের ফরেনসিক ল্যাব ও প্রয়োজনীয় অন্যান্য সাপোর্ট হেডকোয়ার্টার ও ডিভিশন পর্যায়ে রাখা হবে।

তিনি বলেন, প্রকল্প প্রণয়নের জন্য গত কয়েক সপ্তাহ আগে নির্দেশ দিয়েছি। যেগুলো জটিল হবে, সেগুলো কেন্দ্রে আসবে। যেগুলো থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অ্যানালাইসিস করা সম্ভব, সেগুলো সেখানেই হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সাইবার স্পেসকে কেন্দ্র করে যেসব অপরাধ হচ্ছে, তা আধুনিক অপরাধপ্রবণতার একটি বৈশিষ্ট্য। কোনো কোনো রাষ্ট্রে ৪৪ শতাংশ পর্যন্ত অপরাধ সাইবার বা স্ক্যামভিত্তিক হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সে জন্য এটা আমাদের গুরুত্ব দিতে হচ্ছে।

অনুষ্ঠানে ৯৮ জন পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের ১৮০ দিনের কার্যক্রমের তথ্য জনগণের সামনে তুলে ধরবেন প

1

শুধু গ্যালারিতে নয়, স্পেনের বিশ্বজয়ের কম্পন ছড়াল মাটির নিচেও

2

এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

3

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক মহড়া শুরু

4

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ২৩, বাস্তুচ্যুত হাজারো মানুষ

5

‘আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ হয়েছিল ইংল্যান্ডকে হারানোর পরেই’

6

মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বাঁচেনি কেউই

7

রিয়ালের লাভ-ক্ষতির অঙ্কে ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের

8

কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী

9

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

10

ইসরায়েলে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

11

হাসিনার বক্তব্যকে আমরা সমর্থন করি না : ভারত

12

মুদরিকের প্রত্যাবর্তনে চেলসিতে স্বস্তি

13

নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধীতা মামদানির

14

৬৪ দলের বিশ্বকাপের পথে ফিফা, সমালোচনাতেও থামছেন না ইনফান্তিন

15

বাংলাদেশসহ বিদেশের মাটিতে টানা ৮ টেস্টে হার পাকিস্তানের

16

আর্জেন্টিনার খেলোয়াড়দের শাস্তি শিথিল করল ফিফা

17

অটো-টিউন ব্যবহার করেন সনু নিগম, স্বীকার করলেন নিজেই

18

আড়াই বছর ধরে শূন্য উপ-উপাচার্য, যোগ দেননি নতুন ট্রেজারার

19

ছয় মাসেও দেখা নেই নেই, মোজতবা খামেনি নিয়ে সন্দেহ বাড়ছে

20