Jahirul Hasan
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরান সর্বাত্মক ও বহুমাত্রিক যুদ্ধে লিপ্ত: আইআরজিসি কমান্ডার

সামরিক সংঘাতের পাশাপাশি ইরান বর্তমানে অর্থনৈতিক, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিকসহ একটি সর্বাত্মক বহুমাত্রিক যুদ্ধে লিপ্ত বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আইআরজিসির পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি জানান, ইরান বর্তমানে এমন এক সম্মিলিত যুদ্ধের মুখোমুখি যার অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, নিরাপত্তা, প্রতিরক্ষা এবং জ্ঞানভিত্তিক (কগনিটিভ) নানা মাত্রা রয়েছে।

মনস্তাত্ত্বিক লড়াইয়ের বিষয়ে আইআরজিসি কমান্ডার বলেন, কগনিটিভ বা জ্ঞানভিত্তিক এই যুদ্ধের প্রধান অস্ত্র হিসেবে প্রতিপক্ষ বা শত্রু দেশগুলো গণমাধ্যম ও সাইবার স্পেসকে ব্যবহার করছে। এর মূল উদ্দেশ্য হলো জনমতকে নিজেদের অনুকূলে প্রভাবিত করা এবং ইরানজুড়ে মনস্তাত্ত্বিক অস্থিতিশীলতা তৈরি করা।

একই সঙ্গে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে মোহাম্মদ কারামি বলেন, তেহরান সব সময় যেকোনো ধরনের জুলুম ও অবিচারের বিরুদ্ধে অনড় অবস্থানে রয়েছে এবং ফিলিস্তিন ইস্যুতে তাদের এই সামরিক ও নৈতিক প্রতিরোধ লড়াই অব্যাহত থাকবে।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোকার্ত মেসির পাশে থাকতে রোজারিও যাচ্ছেন সতীর্থরা

1

স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যত

2

জাতিসংঘে ট্রাম্পের ভুলের বাহার

3

যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, পুরোহিতও যমজ

4

বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমানন

5

লাখ টাকা ভাতা পেয়েও খেপ খেলছেন ফুটবলাররা, যা বললেন ক্রীড়া প্

6

কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়ার বিরুদ্ধে মামলা

7

বেরোবির ১৮তম ব্যাচের নবীনদের বরণে শিবিরের বিশেষ আয়োজন

8

জাপানে জুলাই মাসে মূল্যস্ফীতি বেড়ে ১.৮ শতাংশে দাঁড়িয়েছে

9

আসিয়ান কাপের সূচি ঘোষণা, হামজাদের খেলা কবে কোথায়

10

ইতালির কোচ হচ্ছেন গার্দিওলা!

11

মেসিই ছিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড় : ইয়ামাল

12

ইংরেজি-গণিতে বেশি অকৃতকার্য, সর্বোচ্চ পাস আইসিটিতে

13

জ্বালানি চাহিদা ও মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ীর কয়লা উত্তোলনের চিন

14

শক্ত হয়ে ফিরবে অজিরা, দাবি সিমন্সের

15

সবাই জানে আমি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারি: ইয়ামাল

16

কিমের কাছে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা আছে: ট্রাম্প

17

চট্টগ্রাম বিভাগে ঢুকেছে ১১ দলীয় জোটের লংমার্চ

18

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধের সুযোগ রাখা হবে না:

19

ক্যাটরিনাকে নিয়ে কটাক্ষকারীদের কড়া জবাব দিলেন সালমান খান

20