Jahirul Hasan
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, নিহত ৭

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলায় দুই নারীসহ সাত জন নিহত হয়েছেন। এছাড়াও অনেকে আহত হয়েছেন। হামলায় আবাসিক ভবন থেকে শুরু করে তেল শোধনাগার ও বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মস্কোর বিমান হামলায় ইউক্রেনের চারজন নিহত হয়েছেন। সম্মুখসমরে অগ্রগতির গতি কমে আসায় রাশিয়া এখন ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, গ্লাইড বোমা এবং ড্রোন ব্যবহার করছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লিখেছেন, আমাদের অংশীদারদের এটা মনে রাখা জরুরি, মস্কো প্রতিদিনই তাদের আগ্রাসন বাড়িয়ে চলেছে। তারা যদি আরও নৃশংস হামলা চালানোর পথ বেছে নেয়, তবে যুদ্ধকে আরও ছড়িয়ে পড়া থেকে আটকাতে বিশ্বকেও আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

তিনি কিয়েভ ও জাপোরিঝিয়া শহর এবং ওদেসা, সুমি ও খারকিভ অঞ্চলে বসতবাড়িতে অসংখ্য হামলার কথা উল্লেখ করেন। জাপোরিঝিয়ার আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে, জাপোরিঝিয়ায় ধ্বংসপ্রাপ্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে দুই নারী মারা গেছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সুমি শহরে রাশিয়ার আরেকটি হামলায় আরও দুজন নিহত হয়েছেন।

ইউক্রেনীয় ড্রোনের লক্ষ্যবস্তু রাশিয়ার তেল শোধনাগার

চলতি সপ্তাহের শুরুর দিকে জাতিসংঘে দেওয়া এক ভাষণে জেলেনস্কি নিষেধাজ্ঞা ও বাণিজ্য নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার আয় বন্ধ করার আহ্বান জানিয়েছেন। যাতে যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য প্রয়োজনীয় অর্থ মস্কো না পায়। কিন্তু বছরের পর বছর ধরে চলা কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও যুদ্ধ অবসানের ক্ষেত্রে কোনো অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছে না।

এরই মধ্যে ইউক্রেনের দূরপাল্লার ড্রোনগুলো রাশিয়ার তেল শোধনাগার ও বিভিন্ন বাণিজ্যিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানান, ইউক্রেনীয় হামলায় দুটি শিল্প স্থাপনায় আগুন ধরে গেছে; তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। পরবর্তীতে রাশিয়ার গণমাধ্যম জানায়, ওই হামলায় স্থানীয় একটি তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। ইউক্রেনের অন্যান্য স্থানের মধ্যে, কিয়েভ অঞ্চলে রাতের বেলা রুশ ড্রোন হামলায় বোরিসপিল জেলার একটি গুদামে আগুন ধরে যায় এবং এতে দুজন আহত হন।

কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভের কয়েকটি জেলাতেও রুশ ড্রোন আঘাত হানে; এতে চারজন আহত হন এবং বেশ কিছু আবাসিক ও অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভে তাদের হামলায় এমন একটি ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে যা সেলফোন ইন্টারনেট পরিষেবা এবং স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থাকে সহায়তা করত।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিমের কাছে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা আছে: ট্রাম্প

1

‘আগে কখনও এমন সিদ্ধান্ত নেয়নি’ অস্ট্রেলিয়া, বাধ্য করল বাংলাদ

2

ইতালি দলে পিরলোর নিয়োগে নতুন মোড়

3

আসিয়ান কাপে আন্ডারডগ হলেও চমক দেখাতে চায় বাংলাদেশ : ডুলি

4

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ নিয়ে যা জানালেন পারেদে

5

আমিনুল হকের ঘোষণার পরও থমকে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের পুনর্গ

6

বাঁশখালীতে প্রধানমন্ত্রী, সমুদ্রপাড়ে জনসমুদ্র

7

ইসরায়েলি অবৈধ বসতির পণ্য নিষিদ্ধ করলেও যুক্তরাজ্যের নীতিতে ফ

8

বেরোবিতে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অ

9

যুক্তরাষ্ট্র্র-ব্রাজিল কূটনৈতিক দ্বন্দ্ব তুঙ্গে

10

নিজেদের জাহাজে হামলার পর ইউক্রেনে হামলার প্রস্তুতি নিয়েছিল ই

11

রদ্রিকে পেতে আনুষ্ঠানিক আলোচনা শুরু রিয়ালের

12

পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ

13

এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী

14

হরমুজ প্রণালি অবরুদ্ধ রাখতে স্পিড বোটেই ভরসা ইরানের

15

পাহাড়ে শুরু, নেপাল পেরিয়ে ভারতের দিকে ছুটল ধ্বংসের স্রোত

16

খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা : রি

17

ফিলিস্তিনের পশ্চিমতীরে রাতভর ইসরায়েলি সেনাদের তাণ্ডব

18

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির ফাঁসি কার্যকর

19

সংসদীয় দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব

20