Jahirul Hasan
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী


ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর দেশটির নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী।
দেশটির রাষ্ট্রপতির দপ্তর শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানায়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণের পর প্রহ্লাদ যোশীকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

বর্তমানে প্রহ্লাদ যোশী কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়কমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের পাশাপাশি তিনি ওই মন্ত্রণালয়ের কাজও চালিয়ে যাবেন।
এর আগে ৫৭ বছর বয়সী ধর্মেন্দ্র প্রধান দিল্লির যন্তর মন্তরে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে টানা ৩৫ দিনের আন্দোলনের মধ্যে আজ পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি বলেন, চলমান এই পরিস্থিতিকে ‘দেশবিরোধী শক্তি’ যেন নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থী ও বিরোধী দলগুলোর আন্দোলনের মধ্যে এই মন্ত্রিসভা পরিবর্তনকে ভারতের শিক্ষা খাতে চলমান সংকট মোকাবিলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এল

1

অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

2

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস

3

আমতলীতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী উত্ত্যক্ত করার অভিযোগ

4

এটাই বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়: শান্ত

5

বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন

6

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও করা যাবে ২০২৭ সালের হজের প্রাথমিক ন

7

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা

8

তুরস্ক-পাকিস্তানের সঙ্গে কাগুজে চুক্তি সৌদিকে নিরাপত্তা দেব

9

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আবেগঘন ইয়ামি

10

বন্যায় ডুবে গেল এশিয়ান গেমসের আয়োজক শহর

11

যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই চায় না হুথিরা, বললেন ট্রাম্প

12

এশিয়ান লিজেন্ডসে বাংলাদেশি দলের অধিনায়ক সাকিব

13

রিয়ালের লাভ-ক্ষতির অঙ্কে ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের

14

বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যা

15

ইংল্যান্ডে পাড়ি জমাতে পারেন এনড্রিক

16

অতীতের চেয়ে গণমাধ্যমে এখন সবচেয়ে বেশি স্বাধীনতা দেখছি: তথ্য

17

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ২৩, বাস্তুচ্যুত হাজারো মানুষ

18

মির্জা ফখরুল‌কে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন

19

এবার পুলিশের বিশেষ দায়িত্বে শহিদ আফ্রিদি

20