Jahirul Hasan
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে জনমত জরিপের পূর্বাভাসকে ভুল প্রমাণ করে এগিয়ে রয়েছেন ট্রাম্প ঘনিষ্ঠ ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় ধাপে রানঅফ নির্বাচনে মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। খবর রয়টার্সের।

রোববার (৪ অক্টোবর) অনুষ্ঠিত এই নির্বাচনে অধিকাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৭ শতাংশ ভোট। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা পেয়েছেন ৪৫ শতাংশ ভোট। অথচ নির্বাচনের আগে পরিচালিত প্রায় সব জরিপেই লুলাকে অন্তত ৩ শতাংশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রাখা হয়েছিল।

বলসোনারোর ফলাফল প্রত্যাশার চেয়েও ভালো হওয়ায় দ্বিতীয় দফায় তিনিই এগিয়ে আছেন বলে মনে করা হচ্ছে।

ফলাফল ঘোষণার পর ব্রাসিলিয়ায় সমর্থকদের উদ্দেশ্যে ফ্লাভিও বলসোনারো বলেন, “ব্রাজিল পরিবর্তন চায় এবং আমি ফলাফলে অত্যন্ত খুশি। এর মাধ্যমে লুলার ‘ওয়ার্কার্স পার্টি যুগের অবসান হতে চলেছে।”

উল্লেখ্য, ফ্লাভিও ব্রাজিলের সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে। গত নির্বাচনে পরাজয়ের পর ব্যর্থ অভ্যুত্থানের পরিকল্পনার জন্য জাইর বলসোনারো বর্তমানে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

অন্যদিকে সাও পাওলোর একটি হোটেলে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে লুলা দা সিলভা জানান, তিনি প্রথম ধাপেই বিজয়ের আশা করেছিলেন। তবে সোমবার থেকেই দ্বিতীয় ধাপের জন্য নতুনভাবে প্রচারণা শুরুর ঘোষণা দিয়ে তিনি অতীতে তার সরকারের অর্জনগুলো ভোটারদের সামনে তুলে ধরার প্রতিশ্রুতি দেন।

প্রসঙ্গত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দুর্নীতি এবং দৈনন্দিন জীবনের নিরাপত্তাহীনতাকে কেন্দ্র করে আবর্তিত এই নির্বাচনে দক্ষিণ আমেরিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদর্শে উদ্বুদ্ধ ডানপন্থীদের নতুন এক উত্থান স্পষ্ট হয়ে উঠেছে।

মূলত এই নির্বাচনে আলোচনায় ছিল দেশটির ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি, রেকর্ড সরকারি ঋণ এবং ধীরগতির প্রবৃদ্ধি। তবে এসব চ্যালেঞ্জ সত্ত্বেও প্রধান দুই প্রার্থী বড় কোনো টেলিভিশন বিতর্কে অংশ নেননি।

সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন

1

শুটিং সেটে দুর্ঘটনা, অবশেষে চোট নিয়ে মুখ খুললেন রাশমিকা

2

চাঁদে ঘাঁটি নির্মাণ প্রকল্পে ভারতকে পাশে চায় যুক্তরাষ্ট্র

3

‘বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র রু

4

অবরোধের মধ্যেও মালয়েশিয়া উপকূলে ইরানের তেল বাণিজ্য অব্যাহত

5

মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াব

6

হাঁটুর চোটে নেশনস লিগ শেষ এমবাপ্পের

7

আর্জেন্টিনার খেলোয়াড়দের শাস্তি শিথিল করল ফিফা

8

শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন বি এম মোস্তারী টু

9

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

10

ইসরায়েলে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

11

দেশের ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না : রুমি

12

বেরোবির রিআর্থ ক্লাবের নেতৃত্বে আল শাহারিয়া ও হাফিজ আল হিমু

13

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমস্যা সমাধানে প্রস্তুত ইরান: পেজেশ

14

প্রধানমন্ত্রীর হাত ধরেই আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ : রিজভী

15

রাশিয়ার হামলা ঠেকাতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে জার্মানি

16

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন

17

বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড়

18

৫০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সাহারা, মারা যাচ্ছে উট

19

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

20