Jahirul Hasan
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রীতম-শেহতাজের প্রেমের শুরু হয়েছিল যেভাবে

তারকা জুটি প্রীতম হাসান আর শেহতাজ মনিরা হাশেমের বিচ্ছেদের খবর এখন টক অব দ্য টাউন। আর তা হবেই না বা কেন! ১০ বছরের এক লম্বা সময়ের সম্পর্ক, চার বছরের সংসার এখন ভেঙে চুরমার! তাদের ভক্তদের কানে এ খবর পৌঁছতেই বিষয়টি মেনে নিতে নারাজ। তাদের খুনসুটি, সুন্দর আবেগঘন মুহূর্তগুলো স্মরণ করছেন তার অনুরাগীরা। প্রশ্ন, এমন সুন্দর তারকা জুটিরও বিচ্ছেদ হতে পারে?

রোববার (৪ অক্টোবর) রাতে এক যৌথ বিবৃতিতে নিজেদের বিচ্ছেদের খবর জানান প্রীতম-শেহতাজ। সঙ্গে সঙ্গেই উত্তাল নেটদুনিয়া। তাদের মিষ্টি মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে পোস্ট করে স্মৃতিচারণ করছেন অনেকে। তবে এই তারকাজুটির দুজনের কারও প্রোফাইলেই এখন আর তাদের যুগলবন্দি মুহূর্তের দেখা মিলছে না। যেন একে অপরকে চিরতরেই মুছে ফেলেছেন তারা!

এমন সময়ে আলোচনায় তাদের পুরোনো এক সাক্ষাৎকার। যেখানে উঠে এসেছিল তাদের প্রেম ও পরিণয়ের গল্প।

২০১৭ সালে প্রকাশিত হয় প্রীতমের গান 'জাদুকর'; এতে মডেল হয়েছিলেন শেহতাজ। সেখান থেকেই প্রেমের শুরু তাদের। বিষয়টি তখন গোপনই ছিল। তার বেশ কয়েক বছর পর তাদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর ঘটেছিল পরিণয়। 

প্রীতমের কাছে শেহতাজ ছিলেন একজন সরল-সোজা; মনের মতো কেউ একজন। সেই সাক্ষাৎকারে প্রীতম শেহতাজের সামনেই বলেছিলেন এ কথা। প্রীতম বলেন, ''আমরা যখন 'জাদুকর'-এর শুটিং করি, দেখলাম শেহতাজ আসলে এমন একটা মেয়ে, খুব সরল ও সোজা। এটা ওর সামনেই প্রশংসা করি, আমার কোনো সমস্যা নেই, আমি সবসময় করি এটা। আসলেই ও খুবই সরল-সোজা এবং ওর মতো মেয়ে পাওয়াটা খুব কঠিন।''

এরপর প্রীতম বলেছিলেন, 'আমি সরাসরি তখন ওকে বললাম (প্রেমের প্রস্তাব), তারপর ওর মাকেও বললাম। পরে তারা আমাকে গ্রহণ করলেন।'

এ সময় শেহতাজ বলেন, 'ও অ্যাকচুয়ালি আমাকে কখনো (ভালোবাসার কথা) বলেনি। মানে যে টিপিক্যাল ওয়েতে, নাটক-সিনেমায় যেরকম দেখায়, ওরকমভাবে বলেনি। ও সরাসরি বলেছিল, আমাকে বিয়ে করতে চায়, এবং এরপর আমার মায়ের কাছে গিয়েও ব্যাপারটা জানায়। কারণ আমার জন্য রিলেশনশিপ অতটা সহজ ছিল না।'

এরপর ক্রমশ তাদের ঘনিষ্ঠতা বাড়ে, দুজনের বন্ধন গড়ে ওঠে বলে জানান প্রীতম-শেহতাজ।

প্রায় ৫ বছর প্রেম করার পর ২০২২ সালের অক্টোবরে  দুই পরিবারের সম্মতিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। সব মিলিয়ে দশ বছরের এই সম্পর্ক এবার ভেঙেই গেল। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা পাটেকরের মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তে যা এলো

1

হুতিরা ফোন করে বলেছে, তাঁরা লড়াই চায় না: দাবি ট্রাম্পের

2

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্

3

মহাকাশে ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা তৈরি করলেন চীনের বিজ্ঞা

4

জাতীয় দলের কোচ হতে প্রস্তুত সুজন

5

ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করলো ফ্রান্স

6

‘বিশ্বকাপ বিক্রি করার সম্পদ নয়’, ফিফার পরিকল্পনার সমালোচনায়

7

যুদ্ধপূর্ব অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: ইরানের পার্লাম

8

ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্র

9

মার্কিন সেনারা ১ হাজার কিমি পিছিয়ে গেছে, দাবি বিপ্লবী গার্ডে

10

দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে শরীয়তপুরে শ্রমিক দল

11

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দা

12

হরমুজ এড়িয়েই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরল উপসাগরীয় তেল রপ্তান

13

ব্যালন ডি’অর জয়ে যৌথভাবে শীর্ষে ফ্রান্স-আর্জেন্টিনা

14

ঐক্যবদ্ধ থাকলে তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ : প্রধানমন্ত

15

মুন্সীগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বো

16

ভিনিসিয়ুসকে রাখ চায় মাদ্রিদ, তবে বেতন বাড়াতে অনিচ্ছুক

17

হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে বাংলাদেশের লিড

18

সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

19

হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধ

20