Jahirul Hasan
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

জার্মানিতে রেকর্ড তাপপ্রবাহ, ২০১৬ সালের পর সর্বোচ্চ প্রাণহানি

চলতি বছর জার্মানিতে অতিরিক্ত গরমের কারণে মৃত্যু এযাবৎকালের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। দেশটির কেন্দ্রীয় জনস্বাস্থ্য বিষয়ক সংস্থা রবার্ট কচ ইনস্টিটিউট জানিয়েছে, এপ্রিলের শুরু থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত তাপপ্রবাহজনিত কারণে প্রাণ হারিয়েছেন অন্তত ১২ হাজার ৫০০ মানুষ। ২০১৬ সালে এই সংক্রান্ত পরিসংখ্যান রাখা শুরুর পর থেকে কোনো একক বছরে এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। সংস্থাটির মতে, এটি একটি প্রাথমিক ও রক্ষণশীল হিসাব হওয়ায় প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, জার্মানির রাইনল্যান্ড-পালাটিনেট এবং সারল্যান্ড অঙ্গরাজ্যে দাবদাহের প্রকোপ ছিল সবচেয়ে বেশি। দেশজুড়ে যেখানে প্রতি এক লাখ মানুষের মধ্যে গড়ে ১৫ জন মারা গেছেন, সেখানে এই দুটি রাজ্যে মৃতের হার ছিল প্রতি লাখে প্রায় ৩৯ থেকে ৪৩ জনের মতো। মূলত বয়োবৃদ্ধদের জন্যই এই তাপদাহ সবচেয়ে বেশি প্রাণঘাতী প্রমাণিত হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, মোট মৃতের বড় একটি অংশই ৮৫ বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিক।

বিশ্লেষকরা জানান, জুনের শেষের দিকে হঠাৎ শুরু হওয়া তীব্র তাপদাহই প্রাণহানির সংখ্যা এতটা বাড়িয়ে দিয়েছে। জুনের ২২ থেকে ২৮ তারিখের মধ্যকার মাত্র এক সপ্তাহেই প্রায় ৯ হাজার ৬০০ মানুষের মৃত্যু হয়েছিল, যখন দেশটির বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়। সাধারণত সাপ্তাহিক গড় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলেই তা মানুষের শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া

1

সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

2

সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী

3

‘নতুন মৌসুমে সব ট্রফি জিততে চায় আর্সেনাল’

4

যারা লেখে ‘ওয়াইড বলে বোল্ড হয়’, তাদের কোচিংয়ে না আসাই ভালো:

5

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের সেই দুই নারী ফুটবলার

6

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা

7

বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখত

8

এশিয়ান লিজেন্ডসে বাংলাদেশি দলের অধিনায়ক সাকিব

9

পরিবেশ সংরক্ষণে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

10

ফাইনালের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুলল আর্জেন্টিনা ফুটবল ফ

11

আর্সেনালের পরিবর্তে ম্যানসিটিতে যোগদানের কারণ জানালেন মঙ্গা

12

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সা

13

বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিলের আগেই ইনফান্তিনোকে

14

২৪ বছর আগে লেখা, ১০ বছর আগে রেকর্ড, অবশেষে এলো সেই গান

15

ব্রাজিলের সঙ্গে ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের

16

৩৮ সেনা নিহতের পর হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু ইয়েমেনি সেনাব

17

থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে আহত খায়রুল বাসার

18

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণ

19

স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী

20