Jahirul Hasan
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন তিনি। সেখানেই জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের সঙ্গে দেখা হয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় এ অভিনেত্রীর। তাসকিন ও তার পরিবারের সঙ্গে বারবিকিউ পার্টিতে অংশ নিয়ে দারুণ সময় কাটিয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করে শাবনূর জানান, গতকাল সিডনিতে তার ভাইয়ের বাসায় পরিবারের সদস্যদের নিয়ে তাসকিন আহমেদের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়। প্রিয় ক্রিকেটারের সঙ্গে কাটানো সেই মুহূর্তকে আনন্দঘন বলেও উল্লেখ করেন তিনি।

তাসকিন ও তার পরিবারকে ধন্যবাদ জানিয়ে শাবনূর লিখেছেন, ‘গতকাল সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বারবিকিউ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম। ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে, তোমাদের সঙ্গে সময়টা সত্যিই সুন্দর ছিল।’

তাসকিনের ক্রিকেটীয় সাফল্যেরও প্রশংসা করেছেন শাবনূর। জাতীয় দলের এই পেসারকে দেশের গর্ব উল্লেখ করে তিনি বলেন, ‘তুমি আমাদের দেশের গর্ব ও এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও অনেক সাফল্য কামনা করি।’

শাবনূরের এমন বক্তব্যের পর তাসকিনের সঙ্গে তার পারিবারিক সময় কাটানোর বিষয়টি নিয়েও ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। দেশের ক্রিকেটের জনপ্রিয় এই তারকার সঙ্গে অভিনেত্রীর সাক্ষাতের মুহূর্তটি যে বেশ উপভোগ্য ছিল, তা শাবনূরের কথাতেই স্পষ্ট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তখন বিরক্ত লাগত, এখন বাবার ওই কথার মর্মটা বুঝি’

1

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর ৫.৯ মাত্রার আফটারশক

2

আসিয়ান কাপে আন্ডারডগ হলেও চমক দেখাতে চায় বাংলাদেশ : ডুলি

3

দুই সপ্তাহে তিন মার্কিন সেনা নিহত, আহত ১০০

4

তৈরি পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্

5

সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা

6

যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি ন

7

শিক্ষাকে দক্ষতা ও কর্মসংস্থানে রূপান্তরই সরকারের মূল লক্ষ্য:

8

ইরান যুদ্ধে ট্রাম্পের সামরিক তৎপরতায় উদ্বিগ্ন এশিয়ার মার্কিন

9

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

10

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

11

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে : মঞ্জু

12

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

13

মেসিকে আরেকবার ফেরাতে চাইছে আর্জেন্টিনা

14

অটো-টিউন ব্যবহার করেন সনু নিগম, স্বীকার করলেন নিজেই

15

আমি চলে গেলে কেউ দেবে না, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছি: ট্র

16

মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা চলছে : রিজভী

17

পরিবেশ সংরক্ষণে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

18

আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন

19

‘বিশ্বকাপে আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ

20