Jahirul Hasan
প্রকাশ : Oct 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিমানে তিক্ত অভিজ্ঞতা ইরফান সাজ্জাদের

বিমানযাত্রায় তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। মূলত বিমানের সেবার মান ও শিডিউল নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এই তারকা।  

ভ্রমণের সময় বিড়ম্বনায় পড়ায় নিজের ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন ইরফান সাজ্জাদ।

ওই পোস্টে ইরফান সাজ্জাদ জানান, প্লেনে ওঠার পর তিনি দেখেন ককপিটে কাজ চলছে, তখনই তিনি বুঝতে পারেন পরিস্থিতি সুবিধাজনক নয়। এরপর কোনো সদুত্তর না দিয়েই যাত্রীদের আবার প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়- এমনটাই দাবি অভিনেতার।

ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটি ফানি মিউজিক যুক্ত করে ভোগান্তির ঘটনাটি রসিয়ে প্রকাশ করেন ইরফান সাজ্জাদ। অভিনেতা লেখেন, ‘প্লেনে ওঠার পর দেখতে পেলাম ককপিটে কাজ চলছে, বুঝলাম ঘটনা খারাপ!! এরপর তারা আবার প্লেন থেকে নামিয়ে দিল! এ প্লেন কবে উড়বে তারাও জানে না, আমরাও জানি না!! এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস!’

বিমানটি মূলত বাংলাদেশ এয়ারলাইনস-এর। রসিকতা করে এই অভিনেতা রাষ্ট্রীয় এই বিমান সংস্থাকে ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইনস’ বলেও আখ্যায়িত করেন।

তবে তার এই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত ও নেটিজেনরাও নানা মত প্রকাশ করেছেন। ইরফান সাজ্জাদের মতো অনেকেই দেশের বিমান সেবার মান ও যাত্রীদের ভোগান্তি নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিয়ান কাপের সূচি ঘোষণা, হামজাদের খেলা কবে কোথায়

1

বাবরি মসজিদ তৈরি করতে চাওয়া সেই কবির দিলেন রাজনীতি ছাড়ার ইঙ্

2

যুক্তরাষ্ট্র থেকে দে‌শে পাঠা‌নো হ‌লো আরও ২৩ বাংলাদেশিকে

3

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা ন

4

সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

5

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪

6

নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগের দাবিতে ভারতে ব্যাপক বিক্

7

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সর

8

সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া

9

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস : ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

10

ট্রান্সগার্ড গ্রুপের হেড অব অনবোর্ডিংয়ের সঙ্গে কনসাল জেনারে

11

পরীমনির ওয়ালে ‘প্রথম ক্রাশ’-এর ভিডিও, কীসে মুগ্ধ হলেন নায়িকা

12

নতুন টাইটেল স্পনসর খুঁজছে বিসিসিআই

13

সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত

14

বেপরোয়া গাড়ি চালানোর সঙ্গে মাদককাণ্ড, বিশ্বকাপ খেলা ফুটবলার

15

রাশিয়া থেকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

16

অপরাধ দমনে নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতিতে ব্যর্থ হলে কঠোর ব

17

ইরান যুদ্ধ নিয়ে নতুন বার্তা ট্রাম্পের, শেষ হতে পারে যখন

18

দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদ

19

শিক্ষাকে দক্ষতা ও কর্মসংস্থানে রূপান্তরই সরকারের মূল লক্ষ্য:

20