Jahirul Hasan
প্রকাশ : Oct 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ড্র বাঁচাতে আফগানদের শেষবেলায় ‘চোটের অভিনয়’ নিয়ে বিতর্ক

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল আর মাত্র দুই উইকেট। অন্যদিকে আফগানিস্তানের লক্ষ্য ছিল উইকেট আগলে রেখে ম্যাচ ড্র করা।

শেষ দিনের এই স্নায়ুচাপের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় অধরাই থেকে গেছে বাংলাদেশের। ১৪২ ওভার ব্যাট করে ৮ উইকেটে ৩৪৬ রান তুলে একমাত্র টেস্ট ড্র করেছে আফগানিস্তান। তবে ম্যাচের শেষ দিকে কায়েস আহমদের চোট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৩২ রান করেছিল আফগানিস্তান।

শেষ দিনে বাংলাদেশের জয়ের আশা আরও বাড়িয়ে দেন বোলাররা। ৩৩২ বলে ১১১ রান করে সেদিকউল্লাহ অটল ফিরলে আফগানদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ২৮১ রান। তখনো জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ১৯৮ রান, বাংলাদেশের হাতে ছিল ২৩ ওভার।

অটল ফেরার পর ম্যাচ বাঁচানোর লড়াইয়ে নামেন কায়েস আহমদ। শেষ দিকে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তির কথা জানিয়ে মাঠে শুয়ে পড়েন তিনি। পরে উঠে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তাঁকে। গুরুত্বপূর্ণ সময়ে খেলা বন্ধ থাকায় বাংলাদেশের খেলোয়াড়েরা অসন্তোষ প্রকাশ করেন।

ঘটনাটি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে গুলবাদিন নাইবকে ঘিরে তৈরি হওয়া বিতর্কও মনে করিয়ে দেয়। তবে কায়েসের চোট সত্যি ছিল কি না, তা নিশ্চিত নয়।

প্রায় পাঁচ মিনিট পর আবার ব্যাটিং শুরু করেন কায়েস। এরপর ৮০ বলে ৬ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৪৯ রান করেন তিনি। শেষ ওভারে তাইজুল ইসলামের বলে পরপর ছক্কা হাঁকিয়ে আফগানিস্তানের ড্র নিশ্চিত করার পথ আরও সহজ করেন এই ব্যাটার।

বড় লক্ষ্য দিয়েও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। অন্যদিকে কঠিন পরিস্থিতিতে দীর্ঘ সময় ব্যাটিং করে ম্যাচ বাঁচানো আফগানিস্তানের কাছে এই ড্র প্রায় জয়ের সমান। তবে শেষবেলার কায়েসের চোটের ঘটনা ম্যাচের ফলের পাশাপাশি আলাদা আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির শোকে সুয়ারেজের হৃদয়ছোঁয়া সমবেদনা

1

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে

2

ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৫ মার্কিন অঙ্গরাজ্যের মামলা

3

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার

4

চিন্তায় গাফিলতি এলে জুলাই জাদুঘর থেকে ঠিকানা খুঁজে নতুন যাত

5

এআইয়ের নতুন নাম দিলেন ট্রাম্প, ভুল বানান নিয়ে হাস্যরস

6

মেসির বিতর্কিত ভারত সফরের কথা মাথায় রেখে সতর্ক ব্রাজিল দল

7

বাংলাদেশকে রিভিউ নিতে বলে সাবেকদের তোপের মুখে স্মিথ

8

থিয়াগো সিলভার সমালোচনার কড়া জবাব দিলেন ব্রাজিল কোচ

9

হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্ম

10

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

11

‘ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’

12

ভারত কেন বাংলাদেশে উল্টো ইলিশ পাঠাচ্ছে?

13

৭৬ মিনিট পিছিয়ে থাকার পর ১৪ মিনিটে ৪ গোল, মন্ত্র জানালেন জিদ

14

এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শা

15

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসি

16

শোকার্ত মেসির পাশে থাকতে রোজারিও যাচ্ছেন সতীর্থরা

17

বিশ্বকাপ ‘বিক্রির’ পরিকল্পনার প্রতিবাদে ইনফান্তিনোর উপদেষ্টা

18

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

19

কথা-সুর ঢাকায়, কণ্ঠ দিলেন আমেরিকায়, এলো নাজুর সেই গান

20