হরমুজ প্রণালিকে ঘিরে সংকট ও পরিবহন বিঘ্নের মধ্যেও ইরাকের অপরিশোধিত তেল রপ্তানি বেড়ে দৈনিক প্রায় ২৭ লাখ ব্যারেলে পৌঁছেছে। দেশটির তেল মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
ইরাকি বার্তা সংস্থা আইএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রণালয়ের মুখপাত্র সালিম আল-রিকাবি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে তেল রপ্তানির পরিমাণ ধরে রাখা ও আরও বাড়াতে তেলমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে কাজ চলছে।
তিনি জানান, মে মাসে ইরাকের অপরিশোধিত তেল রপ্তানির পরিমাণ ছিল দৈনিক প্রায় ২ লাখ ব্যারেল। সেখান থেকে তা উল্লেখযোগ্যভাবে বেড়ে বর্তমানে প্রায় ২৭ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।
রপ্তানি আরও বাড়াতে উত্তর ও দক্ষিণাঞ্চলের রপ্তানি পথগুলোর সক্ষমতা কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান আল-রিকাবি। পাশাপাশি ইরাক-তুরস্ক তেল রপ্তানি পাইপলাইনের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহারের উদ্যোগ চলছে।
সূত্র: আল জাজিরা