Jahirul Hasan
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

গুরুত্বপূর্ণ তাইজ শহর দখলের দ্বারপ্রান্তে হুথিরা

ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর তাইজ দখলের দ্বারপ্রান্তে রয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক ইউসুফি মাওরে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানী সানা থেকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, গত কয়েক সপ্তাহে হুথিরা মোখা, তাইজের পশ্চিমাঞ্চল, বাব এল মান্দেব প্রণালির উপকূলীয় কিছু এলাকা এবং ধুবাব জেলা দখল করেছে। এখন তাইজ শহর দখলের কাছাকাছি আছে।

এ সাংবাদিক আরও জানিয়েছেন, যদিও ইয়েমেনে সরকারি বাহিনী এসব অঞ্চল পুনর্দখলের জন্য পাল্টা হামলা শুরু করেছে। কিন্তু তা সত্ত্বেও হুথি যোদ্ধারা তাইজ শহর দখলের দিকে এগিয়ে গেছে।

তাদের কৌশলগত লক্ষ্য হলো তাইজকে ঘিরে ফেলা এবং জাবাল সাবির পাহাড়ের আশপাশ নিয়ন্ত্রণে নেওয়া। বর্তমানে সেখানে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে লড়াই হচ্ছে।

যদিও হুথিরা যেন এই পাহাড়ি অঞ্চলটি দখল করতে না পারে সেজন্য সৌদি আরব সেখানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। কিন্তু সর্বশক্তি প্রয়োগ করে হুথিরা অঞ্চলটি দখল করার দিকে এগিয়ে যাচ্ছে।

তাইজ শহরের দক্ষিণাঞ্চলে এ মুহূর্তে হুথি ও ইয়েমেনি সেনাদের মধ্যে তীব্র লড়াই হচ্ছে। সাংবাদিক ইউসেফ বলেছেন, এ মুহূর্তে ইয়েমেনি সরকারি বাহিনীর জন্য সবচেয়ে যেটি খারাপ ঘটতে পারে তা হলো তারা তাইজ শহরের মূল অংশটির নিয়ন্ত্রণ হারাতে পারে।

তাইজ নিয়ে যখন জোরালো লড়াই চলছে তখন ইয়েমেনের রাজধানী সানার একটি তেল স্থাপনায় বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। এখন হুথিরা হুমকি দিয়েছে তারাও পাল্টা হামলা চালাবে।

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনেরাহর প্রার্থনা : কোনো বহুরূপীকে নিকটে আসতে দিয়ো না

1

দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের চার বিশেষ আ

2

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

3

নাম থেকে বাবার পদবী ফেলেই দিলেন টম ক্রুজের মেয়ে

4

ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

5

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বিতর্কিত কর্মকাণ্ড আরও বা

6

১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার

7

স্পেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনেও থাকবেন দে লা ফুয়েন্

8

মুদরিকের প্রত্যাবর্তনে চেলসিতে স্বস্তি

9

শত্রুকে পরাজিত করায় ইরানি বাহিনীর প্রশংসা আইআরজিসি প্রধানের

10

আইসিসির ‘পশ্চাৎপদ পদক্ষেপে’ কড়া কথা ‍শোনালেন ওয়াহ

11

ফিলিস্তিনের পশ্চিমতীরে রাতভর ইসরায়েলি সেনাদের তাণ্ডব

12

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মামলার তদন্তে কোনো চাপ ছিল না : তদন্ত

13

কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী

14

ভিনিসিয়ুসকে রাখ চায় মাদ্রিদ, তবে বেতন বাড়াতে অনিচ্ছুক

15

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

16

বিশ্বকাপ থেকেই বেকহ্যামের আয় ৫০০ কোটি টাকা

17

এখনো ‘ভবঘুরে’ যেসব বিশ্ব তারকারা

18

লেবাননের বনভূমিও পুড়িয়ে ছাই করছে ইসরায়েল

19

ড্রেসিংরুমে কাঁদলেন রোনালদো

20