Jahirul Hasan
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেবের জন্য শুভশ্রীর খোলা চিঠি, লিখলেন মনের অব্যক্ত কথাগুলো

ভারতের পশ্চিমবঙ্গের সিনেমায় অন্যতম সফল জুটি দেব ও শুভশ্রী। পর্দায় তো বটেই, একটা সময় তাদের ব্যক্তিগত জীবনের প্রেম নিয়েও টালিগঞ্জে চর্চা হতো বেশ। তবে কোনো কারণে সে সম্পর্ক ভেঙে যায়। দুজনেই ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে জীবনের পথ এগিয়ে নেন।

দীর্ঘ ১১ বছর ধরে আর একসঙ্গে কাজ করেননি দেব-শুভশ্রী। সেই লম্বা বিরতি ভেঙে অবশেষে ফিরছে ভক্তদের প্রিয় জুটি ‘দেশু’। নতুন সিনেমাটির নামও রাখা হয়েছে ‘দেশু ৭’। আর মজার ব্যাপার হলো, এই সিনেমার মাধ্যমে প্রথমবার পরিচালনায় নাম লেখালেন দেব।

বুধবার ‘দেশু ৭’-এর শুটিংয়ের শেষ দিন। এ উপলক্ষে দেবের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন শুভশ্রী। সেখানে নিজের মনের অনেক কথা তুলে ধরেছেন অভিনেত্রী।

শুটিংয়ের ফাঁকে শুভশ্রী ও দেব
শুভশ্রীর চিঠির শুরুটা এরকম, “প্রিয় দেব, আজ (বুধবার) ‘দেশু ৭’-এর শুটিংয়ের শেষ দিন। তাই ভাবলাম, আজই কথাগুলো লিখে ফেলি। আমরা দুজনই কমবেশি একই সময়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম। তবে এবার অভিজ্ঞতাটা ছিল একেবারেই অন্যরকম। কারণ, তোমার প্রথম পরিচালিত সিনেমার অংশ হতে গিয়ে তোমাকে এবং তোমার ভাবনাকে পর্দায় জীবন্ত হয়ে উঠতে দেখেছি। তোমার একেবারে অন্য একটি দিক আবিষ্কার করেছি।”

শুভশ্রী জানান, প্রথম দিকে এই সিনেমা নিয়ে দেবের প্রতি ঈর্ষা হলেও শেষ পর্যন্ত খুঁজে পেয়েছেন অনুপ্রেরণা। অভিনেত্রীর ভাষ্য, ‘সত্যি বলতে, শুরুতে তোমার প্রতি একটু ঈর্ষাই হচ্ছিল। পরিচালক হিসেবে তোমার ভিশন দেখে আমি বেশ অবাক হয়েছিলাম। মনে হচ্ছিল, সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে চিত্রনাট্য আর নির্মাণ সম্পর্কে এত কিছু শিখে ফেললে কখন? কীভাবে এতটা আয়ত্ত করলে? কিন্তু সিনেমাটির যাত্রা যত এগিয়েছে, ঈর্ষার চেয়ে তোমার প্রতি অনুপ্রেরণাটাই বেশি অনুভব করেছি।’

সিনেমাটির অংশ হতে পেরে ভীষণ আনন্দিত শুভশ্রী। লিখলেন, “তোমার সঙ্গে এই যাত্রার অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। মন থেকে বিশ্বাস করি, ‘দেশু ৭’ মুক্তির পর আমাদের ইন্ডাস্ট্রি একজন নতুন যুগের নির্মাতাকে পাবে; যিনি শুরু থেকে শেষ পর্যন্ত গল্প বলবেন এবং একই সঙ্গে সাধারণ দর্শকদের বিনোদন দিতে জানবেন। তোমাকে নিয়ে আমি গর্বিত। পরিচালক হিসেবে তোমার আগামী দিনের জন্য রইল অনেক শুভকামনা। তুমি দারুণ কিছু করে দেখাবে—এটা নিশ্চিত।”


শুভশ্রী ও দেব
উল্লেখ্য, ‘দেশু ৭’ সিনেমায় দেব ও শুভশ্রীর সঙ্গে দেখা যাবে কলকাতার জনপ্রিয় আরো দুই অভিনয়শিল্পী অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকারকে। দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া

1

বেলুচিস্তানে পৃথক অভিযানে ৭ সন্দেহভাজন জঙ্গি নিহত

2

জন্মদিনে সালমান শাহকে স্মরণ, ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বান

3

আইসিসির মাস সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে চার ভারতীয়

4

‘তোমাদের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি’: অনুত্তীর্ণদের উদ্দেশে শ

5

বেনজীরকে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা হবে : পররাষ্ট্র প্

6

এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

7

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

8

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী

9

শুটিং সেটে দুর্ঘটনা, অবশেষে চোট নিয়ে মুখ খুললেন রাশমিকা

10

ভারতের সিকিমে নির্মাণাধীন টানেলে ভূমিধস, নিহত ৯

11

ফের রাজপথে নামার হুমকি ককরোচ জনতা পার্টির

12

নানা প্রশ্নের মুখে মার্কিন রণতরী পরিদর্শনে সেন্টকম কমান্ডার

13

আকস্মিক বন্যা : নেপাল-তিব্বতে নিখোঁজ বেড়ে ১ হাজার ৩৮৪

14

সূর্যবংশীকে আরও অপেক্ষা করতে বললেন গম্ভীর

15

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়

16

‘ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে’—রুশ জেনারেলের হুঁশি

17

ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করবে নরওয়ে

18

ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করলো ফ্রান্স

19

পাহাড়ে শুরু, নেপাল পেরিয়ে ভারতের দিকে ছুটল ধ্বংসের স্রোত

20