Jahirul Hasan
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ফুটবলের চেয়েও বড় সম্পদ রোনালদো’

পর্তুগাল ফুটবলে চলছে নানা অস্থিরতা। দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার পর বেশ সমালোচিত হয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মাঝেই সিআর সেভেনের পক্ষই নিলেন দেশটির অর্থমন্ত্রী ম্যানুয়েল কাস্ত্রো আলমেদা। রোনালদোকে পর্তুগালের চেয়েও বড় সম্পদ বলে মন্তব্য করেছেন তিনি।

পর্তুগালের অর্থনীতি ও আঞ্চলিক সংহতি বিষয়ক মন্ত্রী ম্যানুয়েল কাস্ত্রো আলমেদা জানিয়েছেন, মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর গুরুত্ব কেবল ফুটবল মাঠেই সীমাবদ্ধ নয়; বিশ্বমঞ্চে পর্তুগালের ভাবমূর্তি তৈরিতে তার অবদান অপরিসীম। পর্তুগিজ সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, ‘রোনালদো ফুটবলের চেয়েও বড় সম্পদ। বিশ্বজুড়ে বহু মানুষ কেবল রোনালদোর মাধ্যমেই পর্তুগালকে চেনে।’

বিশ্বমঞ্চে দেশের প্রভাব ও আন্তর্জাতিক সুনামের দিক থেকে রোনালদোকে পর্তুগালের সবচেয়ে বড় প্রতীক হিসেবে অভিহিত করেন আলমেদা। তিনি বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে পর্তুগালের মর্যাদা ও পরিচিতি বাড়াতে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভূমিকা অভাবনীয়। তিনি যেন পর্তুগালের সবচেয়ে জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান।’

আল-নাসর তারকাকে জাতীয় অর্থনীতির জন্য এক মহামূল্যবান সম্পদ আখ্যা দিয়ে কাস্ত্রো আলমেদা আরও বলেন, ‘পর্তুগালের ভাবমূর্তি ও অবস্থান উজ্জ্বল করার ক্ষেত্রে রোনালদো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশের স্বার্থেই পর্তুগালের উচিত তার এই অবস্থান ও সম্ভাবনা থেকে লাভবান হওয়া অব্যাহত রাখা।’

জাতীয় দলের প্রধান কোচ হোর্হে জেসুস ও রোনালদোর মধ্যকার সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে প্রশ্ন করা হলে মন্ত্রী তা এড়িয়ে যান। তিনি জানান, টেকনিক্যাল বিষয়ে তিনি পারদর্শী নন এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তার এখতিয়ারের বাইরে। তবে ফুটবলীয় বিষয়কে পাশে সরিয়ে দেশের অর্থনৈতিক গুরুত্ব এবং বৈশ্বিক ভাবমূর্তির দিক থেকে রোনালদোকে দেশের অমূল্য রত্ন হিসেবেই বর্ণনা করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না : নাহিদ ইসল

1

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে

2

আড়াই বছর ধরে শূন্য উপ-উপাচার্য, যোগ দেননি নতুন ট্রেজারার

3

তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্ত চেয়ে উয়েফা, এএফসি ও কনকাকাফের যৌথ

4

পিএসএলে বড় ধরনের পরিবর্তনের আভাস

5

নেপালে বন্যাকবলিত স্থানে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা

6

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্

7

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সতর্কতা

8

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

9

ওমানের সঙ্গে মতবিরোধের কারণে হরমুজ বন্ধ নয়: ইরান

10

হাই পারফরম্যান্সে ভারতের মডেল অনুসরণ করতে চায় বিসিবি

11

তিন দশক পর আবারও বিশ্বকাপ আয়োজন করতে চায় জার্মানি

12

ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু পদক্ষেপ একটি টিক

13

নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৪৯৬: চূড়ান্ত পর্যায়ে কলম্বিয়ার উদ্ধার

14

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

15

স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্

16

বাংলাদেশ নারী দলের নতুন প্রধান কোচ হচ্ছেন ডেভিড হেম্প!

17

বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বর

18

ইমরান খানের স্বাস্থ্যের ব্যাপারে ‘নো কম্প্রোমাইজ’, সরব হলেন

19

শোকাহত মেসির পাশে রোনালদো

20