Jahirul Hasan
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

যে ক্লাবে খেলছেন সেটিই কেনার প্রস্তাব রোনালদোর

আল-নাসরের মাঠের তারকা হওয়ার পাশাপাশি মালিকানাতেও দেখা যেতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’র দাবি, সৌদি ক্লাবটির মালিকানা কিনতে একটি কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত হয়েছেন রোনালদো।

বর্তমানে আল-নাসরের ৭৫ শতাংশ শেয়ার সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) অধীনে। ক্লাবটির মালিকানা নিতে আগ্রহী পাঁচ সদস্যের কনসোর্টিয়ামে রোনালদোর পাশাপাশি আছেন ইতালিয়ান ক্লাব এসি মিলানের মালিক জেরি কার্ডিনাল এবং সৌদি আরবের ক্রীড়া ও ব্যবসা অঙ্গনের আরও তিন প্রভাবশালী ব্যবসায়ী।

পিআইএফের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কনসোর্টিয়ামটি। তবে আলোচনা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। প্রস্তাবটি বাস্তবায়নে পাঁচ বিনিয়োগকারীকেই বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করতে হবে।

২০২২ সালে রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্সের মাধ্যমে এসি মিলানের মালিকানা নেন কার্ডিনাল। আল-নাসর অধিগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নিজের বিনিয়োগ আরও বাড়াতে চান তিনি।

৪১ বছর বয়সী রোনালদো এরই মধ্যে ফুটবল বিনিয়োগেও বেশ এগিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব আলমেরিয়ার ২৫ শতাংশ শেয়ার কিনে অন্যতম অংশীদার হয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

1

সেপ্টেম্বরে মুখোমুখি হচ্ছে ভারত-আফগানিস্তান, অনিশ্চিত বাংলাদ

2

বাবার মৃত্যুর পর প্রথম গোল মেসির, আকাশের দিকে তাকিয়ে করলেন উ

3

অগ্নিকাণ্ডের ঘটনায় মমতার সরকারকে দোষারোপ শুভেন্দুর, তদন্তের

4

দেশে কেউ কেউ অহেতুক ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ

5

‘ফুটবল এমন এক ভাষা যা শব্দ ছাড়াই কথা বলে’

6

ভেদরগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগ ফাঁকা রেখে চিকিৎসকদের মিটিং,

7

ফিফাকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন আর্জেন্টাইন দুই ব্যবসায়ী

8

এবার সংবাদ সম্মেলনে মুখ খুললেন স্বয়ং জেমস

9

পর্দা উঠছে এশিয়া কাপের, বাংলাদেশের ম্যাচ কবে-কখন

10

বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখত

11

বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত উয়েফার

12

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

13

বোমা হামলায় ধ্বংসস্তূপ, সংস্কারের পর আবার আজান হলো মসজিদে

14

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা আব্বা

15

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

16

ইমারত নির্মাণ আইন সংশোধনে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে নতুন ক

17

সালাহর জার্সি নম্বর নিয়ে ভক্তদের মনে প্রশ্নের ঝড়

18

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ

19

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন

20