Jahirul Hasan
প্রকাশ : Sep 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেসির বিদায়ী ম্যাচ নিয়ে যা জানালেন স্কালোনি

আরও একবার দেশের জার্সিতে লিওনেল মেসিকে দেখতে যাচ্ছে আর্জেন্টিনা। এরপরই হয়তো জাতীয় দলের মঞ্চে শেষবারের মতো বিদায় নেবেন আর্জেন্টাইন মহাতারকা। মেসিকে সেই বিদায়ী ম্যাচের জন্য রাজি করাতে ব্যক্তিগতভাবেই চেষ্টা করেছেন কোচ লিওনেল স্কালোনি। তার বিশ্বাস, দেশের মানুষের সামনে মেসির বিদায় নেওয়ার এটাই উপযুক্ত সময়।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মেসির বিদায়ী ম্যাচ নিয়ে কথা বলেন স্কালোনি। আর্জেন্টিনার কোচ জানান, মেসির মতো একজন কিংবদন্তির বিদায়ও হতে হবে বিশেষ। তাই ব্যক্তিগতভাবে মেসির সঙ্গে কথা বলে তাকে সিদ্ধান্তটি নেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করেছেন তিনি।

স্কালোনির বলেন, ‘আমি নিজেই তাকে বোঝানোর চেষ্টা করেছি, বিদায় জানানোর জন্য এটাই সেরা সময়। ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করেছি, কারণ তার শেষ মুহূর্তে পাশে থাকতে চাই। ভবিষ্যতে আমি কোচের দায়িত্বে থাকব কি না, জানি না। তাই আমরা চেয়েছি, সে যেন নিজের দেশবাসীর সামনে বিদায় নিতে পারে।’

মেসিকে ঘিরে স্কালোনির আবেগ আরও স্পষ্ট হয়েছে তার পরের কথায়। আর্জেন্টিনা কোচ মনে করেন, সময়ের সঙ্গে বিদায়ের সেই আবহ হয়তো আর একই রকম থাকবে না। তাই এখনই দেশের মানুষের ভালোবাসা পাওয়ার সুযোগটি মেসির প্রাপ্য।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার সামনে এখন নতুন করে দল গড়ার চ্যালেঞ্জ। স্কালোনি জানিয়েছেন, ভবিষ্যতের কথা মাথায় রেখে দলে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া হচ্ছে। তবে নিজের চুক্তির মেয়াদ নিয়েও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে এখনো চূড়ান্ত আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি।

সূচি অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর বলিভিয়া ও ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচে মেসির মাঠে নামার কথা রয়েছে। বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে হতে যাওয়া সেই ম্যাচ ঘিরেই এখন তৈরি হচ্ছে মেসির সম্ভাব্য আন্তর্জাতিক বিদায়ের মঞ্চ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় ৩০ জনের অধিক নি

1

অমিতাভ বললেন, ‘প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে’

2

ব্যাপক বিরোধিতার মুখে যেভাবে পিছু হটলেন ফিফা সভাপতি

3

১০০ বছরে এই প্রথম জীবিত প্রেসিডেন্ট হিসেবে মুদ্রায় ট্রাম্পের

4

নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা

5

ছাত্রের মা'কে কুপ্রস্তাব; রাজি না হওয়ায় পিটিয়ে জখম

6

বাদ পড়াদের নিয়ে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু ২৬ সেপ্টেম

7

মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান

8

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

9

নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা

10

গুলি করার ভঙ্গিতে গোল উদযাপন, ইসরায়েলি ফুটবলারকে লাল কার্ড

11

ইরানে হামলা নিয়ে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

12

ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে ফের সোচ্চার ডেনমার্ক

13

পর্দায় নয়, পেশাদার ফুটবলে অভিষেক হচ্ছে টাইগার শ্রফের

14

জননেতা সফিকুর রহমান কিরণের সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ

15

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণ

16

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

17

ইরানের ‘পারমাণবিক ফাইল’ জাতিসংঘে পাঠালে জবাব দেওয়ার হুঁশিয়ার

18

মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বাঁচেনি কেউই

19

রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্ব

20