Jahirul Hasan
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাজিলিয়ান তারকার দিকে নজর তিন স্প্যানিশ ক্লাবের


চলমান ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা এন্দ্রিকের ভবিষ্যৎ নিয়ে খোঁজখবর নিয়েছে তিন স্প্যানিশ ক্লাব।

মুন্দো দেপোর্তিভো-এর প্রতিবেদন অনুযায়ী, এন্দ্রিকের সঙ্গে চুক্তির আগ্রহ দেখিয়েছে রিয়াল সোসিয়েদাদ। তারা ব্রাজিলিয়ান তারকার অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছে, ধারে তাকে দলে টানতে চায়।

সোসিয়েদাদ এমন একজন ফরোয়ার্ডকে চায়, ক্ষিপ্র গতি দিয়ে রক্ষণভাগ ছেদ করে ঢুকতে পারেন। এন্দ্রিকের মাঝে সেই সামর্থ্য দেখতে পেয়েছে ক্লাবটি। 

এন্দ্রিকের জন্য রিয়াল মাদ্রিদের দরজায় এই প্রথম কড়া নাড়েনি সোসিয়েদাদ। এক বছর আগে তাকে ধার করার খুব কাছে ছিল বস্ক ক্লাব। কিন্তু ইনজুরিজনিত কারণে সেই চুক্তি ভেস্তে গেছে।

সোসিয়েদাদ ছাড়াও রিয়াল বেতিস ও ভিয়ারিয়াল এন্দ্রিকে খোঁজে নেমেছে। আগামী মৌসুমে তিন ক্লাবই ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নেবে। এন্দ্রিকও তার উন্নতির ধারা বজায় রাখতে ইউরোপের মঞ্চে খেলতে চান উল্লেখ করেছে মুন্দো দেপোর্তিভো।

সম্প্রতি ইয়ান দিওমান্দে ও কার্লোস এসপির আগমনের কারণে বিদায়ের দরজা দেখতে পাচ্ছেন এন্দ্রিক। রিয়ালের হয়ে খুব একটা খেলার সুযোগ হয়নি তার। তবে সোসিয়েদাদ ভক্তরা তাকে ভালোভাবে মনে রেখেছে। তাদের বিপক্ষে ২০২৪-২৫ কোপা দেল রে সেমিফাইনালের দুই লেগেই দারুণ দুটি গোল করেছিলেন তিনি।

সব মিলিয়ে রিয়ালের হয়ে ৪০ ম্যাচ খেলে ৭ গোল এন্দ্রিকের। লিওঁতে গত মৌসুমের দ্বিতীয় ভাগে ধারে খেলেছিলেন। ২১ ম্যাচে ৮ গোল ছিল তার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে

1

অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ

2

সামাজিক সুরক্ষা থেকে অবকাঠামোগত উন্নয়নের সকল ক্ষেত্রে সরকার

3

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে নড়িয়ার রাজনগরে বিএনপি নেত

4

হামজাদের নতুন জার্সির মূল্য ১৬০০ টাকা

5

রদ্রিকে ‘হাতছাড়া’ করে হতাশ রিয়াল মাদ্রিদ, ক্ষুব্ধ পেরেজ-মরিন

6

আন্দোলন থামতেই মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পু

7

ইউরোপে সেনা মোতায়নে ন্যাটোর সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র

8

জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

9

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনা

10

ওমানের সঙ্গে মতবিরোধের কারণে হরমুজ বন্ধ নয়: ইরান

11

ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করলো ফ্রান্স

12

সৌদি জাহাজে হামলার পর ইরানকে কঠোর বার্তা ট্রাম্পের

13

এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

14

বাঁশখালীতে প্রধানমন্ত্রী, সমুদ্রপাড়ে জনসমুদ্র

15

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত

16

ইংল্যান্ডের দায়িত্ব নিয়ে ফ্লেমিং, ‘অজিদের হারানোই মূল লক্ষ্য

17

খাদ্য কর্মসূচির সুফল উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে

18

অবরোধের মধ্যেও মালয়েশিয়া উপকূলে ইরানের তেল বাণিজ্য অব্যাহত

19

অবসর নিয়ে এখনই কোনো চিন্তা নেই মদরিচের

20