Jahirul Hasan
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের, দাবি মরিনিওর

লামিন ইয়ামালের প্রতিভা নিয়ে প্রশংসার কমতি নেই। বয়স কম হলেও ইতোমধ্যে বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণদের একজন হয়ে উঠেছেন বার্সেলোনা উইঙ্গার। প্রতিপক্ষের সমর্থকরাও তার ফুটবলসৌন্দর্যের প্রশংসা করেন। তবে সেই ইয়ামালকে দলে নেওয়ার কোনো ইচ্ছাই নেই রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনিওর।

ইয়ামালকে নিয়ে মরিনিও বলেছেন, ‘আমরা তার (ইয়ামাল) সঙ্গে চুক্তি করতে যাব না। আমাদের দলে ইতোমধ্যেই সেরা খেলোয়াড় আছে।’ মরিনিওর এই মন্তব্যে ইয়ামালের প্রতি অসম্মান নয়, বরং নিজের দলের ওপর তার আস্থাটাই বেশি স্পষ্ট হয়েছে।

অল্প বয়সেই বার্সেলোনার আক্রমণভাগের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠা ইয়ামাল গত কয়েক মৌসুমে নিজের প্রতিভার জানান দিয়েছেন। গতি, ড্রিবলিং, সৃজনশীলতা ও গোল করার সামর্থ্য—সব মিলিয়ে তাকে ভবিষ্যৎ বিশ্বসেরাদের কাতারে রাখছেন অনেকে।

তবু রিয়াল মাদ্রিদের ডাগআউটে বসে মরিনিও অন্য হিসাব দেখছেন। তার বিশ্বাস, সর্বোচ্চ পর্যায়ে লড়াই করার মতো প্রতিভা তার হাতে এরই মধ্যে আছে। তাই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার তরুণ তারকাকে দলে টানার প্রয়োজন দেখছেন না তিনি।

দলের আরেক তরুণকে নিয়েও নিজের অবস্থান জানিয়েছেন মরিনিও। ইয়ান দিওমান্দেকে দলে পাওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমি তাকে আলাদা করে চাইনি। তবে সবার মতোই দলে পেতে চেয়েছিলাম। সে চমৎকার একজন ফুটবলার, আক্রমণভাগের দুই প্রান্তেই খেলতে পারে।’

অর্থাৎ, নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের পেছনে ছুটার চেয়ে নিজের হাতে থাকা দলকেই এগিয়ে নেওয়ায় বেশি মনোযোগী মরিনিও। ইয়ামালের মতো প্রতিভাকে প্রশংসা করেও তাকে নিয়ে আগ্রহ না দেখানো সেই বার্তাই যেন আরও স্পষ্ট করে দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তোমাদের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি’: অনুত্তীর্ণদের উদ্দেশে শ

1

যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, পুরোহিতও যমজ

2

রিপাবলিক বাংলা ছাড়লেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

3

সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী

4

বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ ক

5

‘ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে’—রুশ জেনারেলের হুঁশি

6

সুইডেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার

7

অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা

8

‘বিশ্বকাপ বিক্রি করার সম্পদ নয়’, ফিফার পরিকল্পনার সমালোচনায়

9

প্রাকৃতিক বিপর্যয় রোধে ব্যাপক হারে গাছ লাগানোর আহ্বান আমিনুল

10

জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

11

মার্কিন সেনাদের থেকে বেসামরিকদের দূরে থাকতে বলল বিপ্লবী গার্

12

পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় ৩০ জনের অধিক নি

13

জ্বালানি খাত: মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বৃদ্ধিতে যুুক্তরা

14

যারা লেখে ‘ওয়াইড বলে বোল্ড হয়’, তাদের কোচিংয়ে না আসাই ভালো:

15

" মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহি

16

যান্ত্রিক ত্রুটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর হেলিকপ্টারের জরুরি

17

স্বস্তির খবর পেল ভারত

18

ট্রাম্পের বিরুদ্ধে ফের সরব গ্র্যামিজয়ী এই গায়িকা

19

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

20