Jahirul Hasan
প্রকাশ : Sep 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ না করলে হরমুজ বন্ধই থাকবে: গালিবাফ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে নিজেদের কঠোর অবস্থান ফের স্পষ্ট করেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র তার দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

রবিবার (২০ সেপ্টেম্বর) পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি এ কথা জানান।

গালিবাফ বলেন, গত জুনে স্বাক্ষরিত শান্তি চুক্তিটি বর্তমানে অকার্যকর। তবে ওই চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ থাকবে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান প্রতিপক্ষের কাছে নিজেদের বার্তা ও শর্তগুলো অত্যন্ত স্পষ্টভাবে পৌঁছে দিয়েছে বলেও জানান তিনি।

ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, প্রবঞ্চনা ও একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পথ যে বন্ধ হয়ে গেছে, তা শত্রুপক্ষ ভালো করেই জানে।

গালিবাফ জোর দিয়ে বলেন, ইরানের শর্ত পূরণ না হলে এবং দেশটির জনগণের ন্যায্য অধিকারের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন ছাড়া হরমুজ প্রণালি পুনরায় খোলারও কোনো সুযোগ নেই।


সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মজুত ডিজেল দ্রুত বাজারে ছাড়তে রাজি হয়েছে ইউরোপ: ট্রাম্প

1

হামজাদের নতুন জার্সির মূল্য ১৬০০ টাকা

2

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ

3

গাজার শিশুদের জন্য হামজাদের দেড়কোটি টাকার অনুদান

4

বরগুনায় লাগাতার লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও

5

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

6

পুতিন-শির হাত ধরা ছবি শেয়ার করলেন মোদি

7

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রা

8

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে চার জনের প্রাণহানি

9

রাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত মির্জা আব্বাস, রুমিন ফারহানা

10

নিবন্ধনের আওতায় আসছে রাস্তার পাশের অস্থায়ী খাবারের দোকান

11

নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : প

12

পারিবারিক জীবন নিয়ে ‘ঘরছাড়া’ মরিনহোর অকপট স্বীকারোক্তি

13

মনোযোগ সরাতে চান না ক্রুইফ

14

আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব : র

15

বেরোবির ১৮ বছর পূর্তিতে ১৮টি নিমগাছ রোপণ ছাত্রদলের

16

আর্জেন্টিনা ম্যাচে আলোচিত সেই কোচকে বরখাস্ত করল মিসর

17

বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

18

অস্ত্র আমদানিকারক থেকে বিশ্ববাজার জয় ভারতের

19

খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

20