Jahirul Hasan
প্রকাশ : Sep 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিজস্ব ড্রোন বিস্ফোরণে গাজায় ২ ইসরায়েলি সেনা নিহত

গাজায় সামরিক চৌকিতে ইসরায়েলি বাহিনীর নিজস্ব ড্রোন বিস্ফোরণে দুই রিজার্ভ সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নিহত সেনারা হলেন ১৬তম ব্রিগেডের ৭০০৭তম ব্যাটালিয়নের ২৪ বছর বয়সী নাদাব কালি এবং ২৩ বছর বয়সী ওফেক মোয়ালেম।

সেনাবাহিনীর একটি সূত্রের বরাতে জানা গেছে, ড্রোনটি প্রথমে গাজার একটি সামরিক ঘাঁটিতে আছড়ে পড়লেও সেটিতে তাৎক্ষণিকভাবে কোনো বিস্ফোরণ ঘটেনি। পরবর্তীতে দুই সেনা সদস্য ড্রোনটির কাছাকাছি পৌঁছালে হঠাৎ তা বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে আইডিএফ।

উল্লেখ্য, গত ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত মোট ৯৭০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গত বছর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও এ নিয়ে অন্তত সাতজন সেনা সদস্যের মৃত্যু হলো। অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর টানা সামরিক অভিযানে এ পর্যন্ত প্রায় ৭৪ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার বড় অংশই নারী ও শিশু।

সূত্র: আরব নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কার কিংবদন্তি সংগীতশিল্পী নন্দা মালিনী আর নেই

1

টি-টোয়েন্টি দলে শান্ত, এশিয়ান গেমসে পূর্ণ শক্তির বাংলাদেশ

2

শরীয়তপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশের হার শূন্য: চরম

3

বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ফেক আইডি, থানায় জিডি

4

সাফ থেকে শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান

5

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

6

ব্রাজিল দলে সংস্কার চান আনচেলত্তি, ছেঁটে ফেলা হচ্ছে ৩ অভিজ্ঞ

7

যারা লেখে ‘ওয়াইড বলে বোল্ড হয়’, তাদের কোচিংয়ে না আসাই ভালো:

8

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পের এক মাস: ধ্বংসস্তূপে চলছে মরদে

9

প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির

10

হালান্ডের বিতর্কিত পেনাল্টি নিয়ে যা বলছেন কোচ

11

বিশ্বনেতাদের সামনে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্

12

একাদশে ভর্তিতে আসন সংকট হবে না, ফাঁকা থাকবে কয়েক লাখ

13

পর্তুগালের নেতৃত্বে অস্ট্রেলিয়ার সাবেক তারকা, আছেন বাংলাদেশে

14

হামজাদের নতুন জার্সির মূল্য ১৬০০ টাকা

15

অবরোধের মধ্যেও মালয়েশিয়া উপকূলে ইরানের তেল বাণিজ্য অব্যাহত

16

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের সাক্ষা

17

রাশিয়ার রকেট ও মহাকাশ সেন্টারে হামলার দাবি ইউক্রেনের

18

এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী

19

ভারত কেন বাংলাদেশে উল্টো ইলিশ পাঠাচ্ছে?

20