Jahirul Hasan
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় হামলায় নিহত অন্তত ২৫

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যের একটি গ্রামে রাতের আঁধারে চালানো হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন। এতে অস্থির ওই অঞ্চলে আবার নতুন করে প্রতিশোধমূলক সহিংসতার আশঙ্কা ভয়াবহ আকার ধারণ করেছে।

প্লাটো রাজ্যের স্থায়ী নিরাপত্তাহীনতার বিষয়টিকে আবারও সামনে নিয়ে এসেছে ওই হামলার ঘটনা। অঞ্চলটিতে কৃষিভিত্তিক সম্প্রদায় ও পশুপালকদের মধ্যে প্রায়ই জমি ও সম্পদ কেন্দ্রিক বিরোধ ঘিরে রক্তক্ষয়ী ও প্রতিশোধমূলক সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে নিয়মিতই বহু মানুষের প্রাণহানি ঘটে এবং অনেকে গৃহহীন হয়ে পড়েন।

রাজ্যের স্থানীয় কাউন্সিলর লেমুন লে’আন ইলিয়া বলেন, ঘটনাস্থলেই ২৩ জন মারা গেছেন এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের প্রাণহানি ঘটেছে।

আমোস জন নামের অপর এক বাসিন্দা বলেছেন, চিকিৎসাধীন অবস্থায় আরও এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৫ জনে দাঁড়িয়েছে। তিনি বলেন, হামলাকারীরা রামদা ও ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঘরে ঢুকে নির্বিচার হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহতদের বেশরভাগই নারী ও শিশু।

প্লাটো রাজ্য পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর তারা আনুষ্ঠানিক বিবৃতি দেবেন।

এদিকে স্থানীয় মওয়াগাভুল ইয়ুথ মুভমেন্ট নামের স্থানীয় একটি সামাজিক সংগঠন দুস্থ ও অরক্ষিত জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে কর্তৃপক্ষের ব্যর্থতার অভিযোগ তুলে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা পুনঃমূল্যায়নের আহ্বান জানিয়েছে।

সংগঠনটির মুখপাত্র তুবওত জোয়েল সানডে বলেন, স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের ওপর একের পর এক ধ্বংসযজ্ঞ চালানো, নিরীহ মানুষকে হত্যা, বসতবাড়িতে অগ্নিসংযোগ ও ফসলি জমি নষ্ট করার ঘটনাগুলোকে সাধারণ আর দশটি ঘটনা হিসেবে দেখার আর সুযোগ নেই।

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে অবস্থিত প্লাটো রাজ্যে দীর্ঘদিন ধরে জমি, গবাদি পশুর চারণভূমি ও প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত চলছে; যা প্রায়ই জাতিগত ও ধর্মীয় বিভাজনে রূপ নিয়ে মারাত্মক আকার ধারণ করে।

সূত্র: রয়টার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল লাইফের ট্রিপল এ রেটিং: দাবি পরিশোধে শতভাগ নিশ্চয়তার

1

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী

2

পর্তুগালের নেতৃত্বে অস্ট্রেলিয়ার সাবেক তারকা, আছেন বাংলাদেশে

3

জাদুকরী মাইলফলকের আরও কাছে আর্জেন্টাইন কিংবদন্তি মেসি

4

ওমানে অবৈধ বিদেশি কর্মীদের জন্য বড় সুখবর

5

শক্ত হয়ে ফিরবে অজিরা, দাবি সিমন্সের

6

জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় ১০ দিন নির্ধারণ

7

২০৩০ পর্যন্ত পিএসজির দায়িত্বে এনরিকে

8

বাংলাদেশ দুর্দান্ত খেলেছে: কামিন্স

9

ইরান যুদ্ধে ট্রাম্পের সামরিক তৎপরতায় উদ্বিগ্ন এশিয়ার মার্কিন

10

কৌতুকের সুরে ব্রাজিলের একাদশ ফাঁস করে দিলেন আনচেলত্তি

11

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট

12

জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের কঠোর সতর্কবার্তা

13

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

14

প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

15

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ নিয়ে যা জানালেন পারেদে

16

বরগুনা জেলা ট্রাক ও মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ,

17

বগুড়াসহ ১০ শহরে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : আমিনুল হক

18

নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০

19

৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ

20