Jahirul Hasan
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

সীমান্তে ফোনের তথ্য মুছে ফেলায় মার্কিন নাগরিকের বিরুদ্ধে মামলা


যুক্তরাষ্ট্রে সীমান্তে নিজের মুঠোফোনের তথ্য মুছে ফেলায় এক মার্কিন নাগরিকের বিরুদ্ধে মামলা করেছে দেশটির সরকার। তদন্তকারীদের দাবি, ফোন জব্দের সময় তিনি ইচ্ছাকৃতভাবে এমন একটি গোপন সংকেত ব্যবহার করেন। যা প্রবেশ করানোর সঙ্গে সঙ্গেই ফোনের সব তথ্য মুছে যায়।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ২৪ জানুয়ারি আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে স্যাম টিউনিক নামের ওই ব্যক্তিকে আটক করেন ফেডারেল কর্মকর্তারা। তাকে শিশু নির্যাতনসংক্রান্ত ছবি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে টিউনিকের আইনজীবীদের দাবি, এটি ছিল কেবল অজুহাত। প্রকৃত উদ্দেশ্য ছিল তার সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা খতিয়ে দেখা।

সরকারের অভিযোগ, টিউনিক গোপনীয়তাকেন্দ্রিক অ্যান্ড্রয়েডভিত্তিক গ্রাফিন অপারেটিং সিস্টেম ব্যবহার করতেন। ফোন আনলক করার আসল সংকেত না দিয়ে তিনি এমন একটি বিশেষ সংকেত দেন যা প্রবেশ করানোর সঙ্গে সঙ্গেই ফোনের সব তথ্য মুছে ফেলে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের একটি কম ব্যবহৃত আইনের আওতায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ওই আইনে কর্তৃপক্ষের জব্দ করার আগেই কোনো সম্পদ নষ্ট বা ক্ষতিগ্রস্ত করা দণ্ডনীয় অপরাধ।

অন্যদিকে টিউনিকের আইনজীবীদের দাবি, বিমানবন্দরে তাকে বেআইনিভাবে আটক করা হয়েছিল। তাকে আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। কোনো পরোয়ানাও দেখানো হয়নি। তাই এ ঘটনায় সংগ্রহ করা সব প্রমাণ বাতিল করা উচিত।

তবে সরকারের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, তখন টিউনিকের যুক্তরাষ্ট্রে প্রবেশের আনুষ্ঠানিক অনুমতি সম্পন্ন হয়নি। তাই পরোয়ানা দেখানোর বাধ্যবাধকতা ছিল না।ৃ
মানবাধিকারকর্মীরা বলছেন, ব্যক্তিগত তথ্য সুরক্ষার অধিকার সবার রয়েছে। বিশেষ করে অযৌক্তিক তল্লাশি থেকে ব্যক্তিগত তথ্য রক্ষা করা নাগরিকের মৌলিক অধিকার।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে সীমান্তে ভ্রমণকারীদের ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য যাচাইয়ের ঘটনা বেড়েছে। এ কারণে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে সেনাদের মোবাইল কেড়ে নিচ্ছে যুক্তরাষ্

1

বিশ্বকাপ শেষে জুভেন্টাসের নজরে দিবু মার্তিনেজ

2

ফাইনালের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুলল আর্জেন্টিনা ফুটবল ফ

3

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে

4

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরলেন সোনাক্ষী! কার কাছে চাই

5

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈ

6

দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী

7

বেপরোয়া গাড়ি চালানোর সঙ্গে মাদককাণ্ড, বিশ্বকাপ খেলা ফুটবলার

8

সার্ক সক্রিয় করতে বাংলাদেশ-নেপাল একমত, জোরদার হচ্ছে সংসদীয়

9

শুটিংয়ের ব্যস্ততার মাঝেও বন্যাদুর্গতদের পাশে সালমান খান

10

দেশে ফিরলেন স্পিকার

11

ছবির মতো বাস্তবেও যদি ভুলে যান? জবাবে যা বললেন টম-জেন্ডায়া

12

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেক

13

বিজিবিকে দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বা

14

এখনো ‘ভবঘুরে’ যেসব বিশ্ব তারকারা

15

রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান

16

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আবেগঘন ইয়ামি

17

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

18

‘বিশ্বকাপ বিক্রি করার সম্পদ নয়’, ফিফার পরিকল্পনার সমালোচনায়

19

ইউরোপেই থাকছেন সালাহ

20