Jahirul Hasan
প্রকাশ : Sep 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুখবর পেল আর্সেনাল

সান্ডারল্যান্ডের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালের রক্ষণভাগে ফিরতে পারেন একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বেন হোয়াইটকে এই ম্যাচে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ মিকেল আর্তেতা। একই সঙ্গে চোট কাটিয়ে জুরিয়েন টিম্বার ও ক্রিসথিয়ান মোসকেরার ফেরার সম্ভাবনাও তৈরি হয়েছে।

গত মৌসুমের শেষদিকে হাঁটুর লিগামেন্টে চোট পেয়ে বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন হোয়াইট। বুধবার চ্যাম্পিয়নস লিগে নাপোলির বিপক্ষে ১-০ গোলের জয়ের শেষ দিকে অবশ্য কিছুটা অস্বস্তিতে দেখা যায় তাকে। শেষ পর্যন্ত তাকে তুলে নিয়ে মিডফিল্ডার মার্তিন জুবিমেন্ডিকে মাঠে নামানো হয়। ম্যাচের শেষ সময়টায় ডেকলান রাইসকে খেলতে হয় রাইট-ব্যাক হিসেবে।

তবে হোয়াইট দ্রুতই সেই সমস্যা কাটিয়ে উঠেছেন। শনিবার রাতে স্টেডিয়াম অব লাইটে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাই ইংল্যান্ডের এই ডিফেন্ডারকে পাওয়ার কথা জানিয়েছে আর্সেনাল।

এই ম্যাচে টিম্বারকে নিয়েও আশাবাদী আর্সেনাল। মার্চে এভারটনের বিপক্ষে জয়ের ম্যাচে কুঁচকিতে চোট পাওয়ার পর থেকে মাত্র একবারই খেলেছেন নেদারল্যান্ডসের এই ডিফেন্ডার। মে মাসে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বদলি হিসেবে নেমে অবশ্য নজর কেড়েছিলেন তিনি।

এরপর গ্রীষ্মে আবার চোট পাওয়ায় দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন টিম্বার। চোটের কারণে নেদারল্যান্ডসের হয়ে বিশ্বকাপেও যেতে পারেননি। তবে সাম্প্রতিক দিনগুলোতে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন তিনি। নাপোলির বিপক্ষে ম্যাচের জন্য আর্সেনাল দলেও ছিলেন, যদিও মাঠে নামেননি।

সান্ডারল্যান্ড ম্যাচের আগে টিম্বারের সর্বশেষ অবস্থা জানিয়ে আর্তেতা বলেছেন, ‘দেখা যাক। শুক্রবার আমাদের আরও একটি অনুশীলন সেশন আছে। কয়েক দিন ধরে সে আমাদের সঙ্গে অনুশীলন করছে, খুব ভালো করছে এবং তাকে ভালো অবস্থায়ই মনে হচ্ছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ খরচে নির্বাচনী এলাকার ২১৬ জনকে বিদেশ পাঠাচ্ছেন এমপি শফিক

1

আইকনিক গার্ল যে বার্তা দিলেন

2

ইরানের ‘পারমাণবিক ফাইল’ জাতিসংঘে পাঠালে জবাব দেওয়ার হুঁশিয়ার

3

‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে

4

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

5

মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

6

জ্বালানি সংকট ও ব্যাংকে টাকা নেই, দেশে চলছে দলীয় সন্ত্রাস

7

‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বো

8

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত কোচ থাকতে ‘চুক্তিপত্রে’ স্কালোনির স্বা

9

এটাই বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়: শান্ত

10

৪৬ বছর পর তেলুগু সিনেমায় অনিল কাপুর

11

এনরিকের প্রশংসায় পঞ্চমুখ মোনাকোর ব্রাজিলিয়ান কোচ ফিলিপে লুইস

12

নতুন হজ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া

13

ভারতে ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা

14

ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতি শিক্ষাঙ্গণগুলোতে চলতে পারে

15

প্রবাসীদের সমস্যা চিহ্নিত করতে গবেষণা করা হয়েছে : নুরুল হক ন

16

দেশে ফিরলেন স্পিকার

17

" মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহি

18

মাথা ব্যথার কারণ হেডকে নিয়ে যে পরিকল্পনা তাসকিনের

19

বাংলাদেশ সফরে মালয়েশিয়ার নেতৃত্বে ‘বাংলাদেশের জামাই’

20