Jahirul Hasan
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেসিকে আরেকবার ফেরাতে চাইছে আর্জেন্টিনা

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। তাতে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকল স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল। এভাবে তার বিদায় সম্ভবত কেউ কল্পনা করেনি। দেশের কিংবদন্তিকে তাই প্রাপ্য সম্মান দিয়ে বিদায় বলতে চায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

আর্জেন্টিনার গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলে মেসির অধ্যায় শেষ হয়েও হয়নি শেষ। আগামী ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা একটি বিশেষ ম্যাচ আয়োজন করে তাকে বিদায় সংবর্ধনা দিতে চায়। কোনো কিছু এখনও চূড়ান্ত নয়। এএফএ আগে নিশ্চিত হতে চায়, মেসি নিজে আরেকটি ম্যাচ খেলতে চান কি না। তবে সম্ভাবনা নিয়ে ইতোমধ্যেই আলোচনা চলছে। পরিকল্পনা কার্যকর হলে আর্জেন্টাইন সমর্থকরা ঘরের মাঠে তাদের সেরা খেলোয়াড়কে ‘গুডবাই’ বলার সুযোগ পাবে।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ফিফা উইন্ডো। এই সময়ে দুটি বা তিনটি প্রীতি ম্যাচ খেলার আশা করছে ফেডারেশন। কোনো কোনো প্রতিবেদনে এসেছে, তিনটি বা চারটি ম্যাচও খেলতে পারে আলবিসেলেস্তেরা। প্রতিপক্ষ, দিনতারিখ ও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

তোদো নোতিসিয়াস-এর আর্জেন্টাইন সাংবাদিক পাবলো গ্রাভেলোনে বলেছেন, সবকিছু ইঙ্গিত করছে মেসি ঘরের মাঠে তার শেষ আর্জেন্টিনা ম্যাচ খেলছেন।

সম্ভাব্য ভেন্যু বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তাল, যেখানে আর্জেন্টিনা নিয়মিত তাদের হোম ম্যাচ খেলে। ম্যাচটি মেসির জন্মশহর রোজারিওর ভেন্যুতেও হতে পারে, তবে সেই সম্ভাবনা ক্ষীণ।

টিএনটি স্পোর্টস আর্জেন্টিনার ম্যাক্সিমিলিয়ানো গ্রিলো বলেছেন, ‘সেপ্টেম্বরে দুটি বা তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের ব্যাপারে কাজ করছে আর্জেন্টিনা। এই ম্যাচ খেলা হতে পারে বুয়েন্স আয়ার্স, কর্দোবা কিংবা রোজারিওতে। প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।’

সব সম্ভাবনাই এখনও ঝুলে আছে। এএফএ-ও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তাতে এই পরিকল্পনা কেবল গুঞ্জন হিসেবেই বাতাসে ভাসছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আর্জেন্টিনাকে সবার আগে মেসির সঙ্গে কথা বলতে হবে এবং জানতে হবে, তিনি কি এই আয়োজনে শামিল হতে চান কি না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের অরুণাচলে আকস্মিক বন্যায় ৫ সেনা নিখোঁজ

1

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দা

2

এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী

3

স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী

4

সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া

5

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে সভা

6

‘আগে কখনও এমন সিদ্ধান্ত নেয়নি’ অস্ট্রেলিয়া, বাধ্য করল বাংলাদ

7

ফের আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হলেন নিকোল পাশিনিয়ান

8

কাসেমিরোকে দলে নিয়ে বিপাকে মিয়ামি

9

২৪ বছর আগে লেখা, ১০ বছর আগে রেকর্ড, অবশেষে এলো সেই গান

10

অভিনয়ে অভিষেক হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর

11

সব কিছু জিততে চাই, বার্সেলোনায় পা রেখেই বললেন রদ্রি

12

বেনজীরের ব্যাপারে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

13

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

14

১ ঘণ্টা পর খুলে দেওয়া হলো সচিবালয়ের প্রধান ফটক

15

অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ

16

কুয়েতের বিদ্যুৎকেন্দ্র, পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা ইরানে

17

ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা

18

বিশ্বকাপ শেষে জুভেন্টাসের নজরে দিবু মার্তিনেজ

19

ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, রাজনৈতিক চাপে কাজের অভিযোগ জামা

20