শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন (এসজেইউ) কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর শহরের চৌরঙ্গীর মোড়স্থ বেপারী প্লাজার দ্বিতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক হুংকারের নির্বাহী সভাপতি এম. হারুন অর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. আল-আমিন শাওনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ নান্নু মৃধা (যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম খোকন (ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম বাবুল (চ্যানেল এস), কোষাধ্যক্ষ মো. রোমান আকন্দ (আমাদের সময়), সহ-সাংগঠনিক সম্পাদক কালাম সরদার (যায়যায়দিন), সহ-সাংগঠনিক সম্পাদক সুমন খান (বিশ্ব মানচিত্র), দপ্তর সম্পাদক কাওছার হোসেন (নওরোজ), জনকল্যাণ সম্পাদক সোহাগ সরদার (ডেইলি আর্থ), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোস্তফা সরদার (সমাবেশ), শিক্ষা সম্পাদক শফিকুল ইসলাম সোহেল (নিরপেক্ষ) এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক দাউদ মো. তুহিন (আজকের আওয়াজ), আপ্যায়ন সম্পাদক মনির হোসেন (খবরের আলো), কার্যকরী সদস্য সৈকত দত্ত টিটু (গণমুক্তি), শহিদুল ইসলাম রানা (সমাচার), শাহ মো. জানে আলম টুটুল (স্বদেশ বিচিত্রা), আবু আলম রাকিব (কালবেলা), ইনছান সরদার (ভোরের আওয়াজ), মো. হাসান আলী (আলোকিত সকাল), শফিকুল ইসলাম ভূইয়া (সংবাদ মোহনা), আব্দুর রহমান সোহেল (সমাচার) ও মো. নাদিম (সংবাদ প্রতিদিন)।
এসময় সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও দেশের প্রতি দায়িত্ব পালন করতে হবে। সাংবাদিকদের যেকোনো যৌক্তিক দাবি ও পেশাগত স্বার্থ রক্ষায় শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন সবসময় সোচ্চার থাকবে।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, সদস্যদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।